Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব জব্দ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্বার্থসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ও লেনদেন স্থগিত রাখতে বলা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে। রাতে বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। হিসাব জব্দ করাদের ব্যক্তিগতবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ আমলে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন গঠন

গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্যের একটি কমিশন গঠন করেছে সরকার। মঙ্গলবার (২৭ আগস্ট) ‘কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ এর ক্ষমতাবলে এই কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী,বিস্তারিত পড়ুন
আরাফাতের আটক নিয়ে দিনভর ধূম্রজাল

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আটক হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কেউ সত্যতা নিশ্চিত করেননি। ফলে তিনি আটক নন, সে নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। যদিও আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সাবেক এ প্রতিমন্ত্রী আটক হয়েছেন বলে বেশ কয়েকটি গণমাধ্যমে অসমর্থিত সূত্রে স্ক্রল ও সংবাদ প্রকাশিত হয়। এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানান, ডিবি পুলিশের পক্ষ থেকে সাবেক তথ্য ওবিস্তারিত পড়ুন
ফারাক্কার গেট খোলায় বন্যার শঙ্কায় যেসব জেলা

বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে ভারতের বিহার ও ঝাড়খণ্ডে। এর জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে দেশটি। সম্প্রতি এসব গেট খুলে দেওয়া হয়েছে বলে জানায় ব্যারেজ কর্তৃপক্ষ। এতে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। ফারাক্কা বাঁধের এসব গেট খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ বাংলাদেশের কয়েকটি জেলায়। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ আশপাশেরবিস্তারিত পড়ুন
মেঘ আর জোয়ার দেখলেই আঁতকে উঠে মেঘনা ও ভূলুয়া পাড়ের মানুষ

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের বাসিন্দারা আকাশে মেঘ আর মেঘনার জোয়ার দেখলেই আতঙ্কিত হয়ে পড়েন। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে টানা ভারি বর্ষণ ও অরক্ষিত মেঘনা নদীর জোয়ারের পানিতে হাজার হাজার পরিবার এখন দিশেহারা। তারা এখন আকাশে মেঘ দেখলেই আঁতকে উঠে। শনিবার (২৪ আগষ্ট) সারা দিন রামগতি ও কমলনগরে ভারি বৃষ্টি পাত হয়নি। রোদ উজ্জ্বল ছিল দিনের বেশিরভাগ সময়। মেঘনা নদীর জোয়ারের পানি লোকালয়ে ঢুকেনি। যে কারণে মেঘনাপাড়ের বাসিন্দারা কিছুটা স্বস্তিতে থাকলেওবিস্তারিত পড়ুন
কোনো বিশৃঙ্খলা বিএনপি মেনে নেবে না: আলমগীর খসরু

কোনো বিশৃঙ্খলা বিএনপি মেনে নেবে না: আলমগীর খসরু বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু বলেছেন, কোনো বিশৃঙ্খলা বিএনপি মেনে নেবে না। এখন বিএনপির নেতাকর্মীদের নিজের দায়িত্ব নিয়ে অর্জিত বিজয়কে ধরে রাখতে হবে। কেউ যদি সন্ত্রাস, চাঁদাবাজি, অন্যায় বা কোনো ক্ষতি করতে চেষ্টা করে সেটা রাজনৈতিক নেতাদেরকেই প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, সর্বক্ষেত্রে আইনশৃঙ্খলা যারা ভন্ডুল করবে তাদেরকে প্রতিহত করতে হবে এবং ভন্ডুলকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। এ ব্যাপারে আমরাবিস্তারিত পড়ুন
বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে ৩ চ্যালেঞ্জ

বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার কমে যাচ্ছে। করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ঠ বৈশ্বিক মন্দার প্রভাবে প্রবৃদ্ধির হার কমছে। প্রবৃদ্ধির হার কমার তালিকায় শুধু বাংলাদেশই নয়। মধ্য আয়ের প্রায় সব দেশেরই জিডিপি প্রবৃদ্ধির হার কমছে। এ হার বাড়াতে বাংলাদেশসহ এসব দেশকে মৌলিক তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যে আছে গুণগতমানের টেকসই বিনিয়োগ বাড়ানো, দক্ষতা অর্জন ও জ্বালানির নিরবচ্ছিন্ন জোগান নিশ্চিত করা। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের একবিস্তারিত পড়ুন
ভেঙে দেওয়া হলো দেশের সব ক্রীড়া সংস্থা

দেশের সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সব জেলা ও মহিলা ক্রীড়া সংস্থা, সব বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, সব উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা মহিলা ক্রীড়া সংস্থা ভেঙে দেওয়া হয়েছে। বুধবার (২১ আগষ্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এ–সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ক্রীড়া সংস্থাগুলোতে নতুন অ্যাডহক কমিটি গঠন করতে স্থানীয় গুরুত্বপূর্ণ ও নামি ক্রীড়া সংগঠকদের সম্পৃক্ত করতে হবে। এবং তা ক্রীড়া পরিষদের মাধ্যমে অনুমোদনবিস্তারিত পড়ুন
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যা, গুম খুনের প্রতিবাদে সাতক্ষীরা জেলা যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যা, গুম ও খুনের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদল। বুধবার (২১ আগষ্ট) বিকাল সাড়ে ৫টায় শহরের কে- লাইন কাউন্টারের সামনে হতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজজ্জামান সজিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুলবিস্তারিত পড়ুন
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগষ্ট) বিকালে সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবকদলের আয়োজনে শহরের আমতলা মোড় হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারিকেলতলা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেটবিস্তারিত পড়ুন

