সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন

ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?

ভেনেজুয়েলার বিরুদ্ধে ওয়াশিংটনের সাম্প্রতিক আগ্রাসনের পর প্রকাশ্যেই তেল কোম্পানিগুলোর নির্বাহীদের মন জোগাতে ব্যস্ত হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন। আর এর মধ্য দিয়েই কারাকাসে ওয়াশিংটনের ঘটনাপ্রবহের বিন্যাস স্পষ্ট হয়ে গেছে—প্রথমে রাজনৈতিক বলপ্রয়োগ, তারপর আইনি নিশ্চয়তা, আর সবশেষে লাভের হিসাব। মার্কিন প্রশাসনের প্রস্তাব, ভেনেজুয়েলার তেল খাতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী মার্কিন কোম্পানিগুলোকে ‘পূর্ণ নিরাপত্তা’ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর এটি স্পষ্ট করে দিয়েছে এই অভিযানের প্রকৃত লক্ষ্য কারা। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করারবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার শোকবার্তাটি প্রকাশ করে। গত ২ জানুয়ারি পাঠানো ওই বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত।’ অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তা চেয়ে চিঠি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের ৯টি জেলা সফর করবেন। ১১ জানুয়ারি এই সফর শুরু হবে এবং শেষ হবে ১৪ জানুয়ারি। এই সফর ঘিরে সার্বিক নিরাপত্তা চেয়ে সরকারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যবিস্তারিত পড়ুন

৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ

দেশের ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত বছর (২০২৫) দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। সবার শরীরেই নিপাহ ভাইরাসের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়েছিল। সর্বশেষ একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, ২০২৪ সালে দেশে নিপাহ ভাইরাসে মোট পাঁচজনের মৃত্যু হয়। ওই বছর ভাইরাসটিতে আক্রান্ত হন ৫ জন। বুধবার (৭ জানুয়ারি) আইইডিসিআরের মিলনায়তনে অনুষ্ঠিত ‘নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকিবিস্তারিত পড়ুন

গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন গণতন্ত্রের ‘টর্চ বিয়ারার’ বা পথপ্রদর্শক বলে মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়ার হাতে শুরু হয়েছিল- তা দীর্ঘ সময় বহন করেছেন খালেদা জিয়া। এখন সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন গণতন্ত্রের ‘টর্চ বিয়ারার’ হচ্ছেন তারেক রহমান। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে জিয়া পরিষদ আয়োজিত দোয়া-মাহফিলবিস্তারিত পড়ুন

৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চান বলে এক জনমত জরিপে উঠে এসেছে। একই জরিপে জামায়াতে ইসলামীর পক্ষে জনসমর্থন পাওয়া গেছে ১৯ শতাংশ। বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জরিপ পরিচালনা করে। সোমবার (৫ জানুয়ারি) বিকালে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। তিনি জানান, সারা দেশের ৩০০ সংসদীয় আসন থেকে সশরীর ২০ হাজার ৪৯৫বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে বাদ দিলো কেকেআর

দেবজিৎ সাইকিয়ার বক্তব্যের কয়েক ঘণ্টা পরই কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে। শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতি দিয়ে কেকেআর বিষয়টি নিশ্চিত করেছে। কেকেআর জানিয়েছে, বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সব প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর তাকে (মুস্তাফিজ) ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুসারে কলকাতাকে বদলি ক্রিকেটার নেওয়ারও অনুমোদন দিয়েছে বিসিসিআই। দ্রুততম সময়ের মধ্যে আরও বিস্তারিত জানানো হবে। আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু বিসিসিআই মুস্তাফিজকেবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

দেবাশীষ চক্রবর্ত্তী (বাবু): প্রতিবছরের ন্যায় এবারও সারা দেশে একযোগে নতুন বছরের শুরুতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। তারি ধারাবাহিকতায় (১ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ শত ২২জন ছাত্র/ছাত্রীদের হতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। তার মধ্যো প্রাক প্রাথমিকে- ২৫ জন, ১ম শ্রেণী- ২০ জন, ২য় শ্রেনী- ১০ জন , ৩য় শ্রেণী- ২০ জন, ৪র্থ শ্রেণী – ৩১ জন, ৫ম শ্রেণী- ১৬ জন এসময়বিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সেই লক্ষে বুধবার তার ঢাকায় আসার কথা রয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে খালেদা জিয়ার জানাজা। তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। এরআগে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবারবিস্তারিত পড়ুন

জাতি হারিয়েছে একজন অভিভাবক: হানিফ সংকেত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে পোস্ট দিয়েছেন উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। খালেদা জিয়ার একটি ছবি প্রকাশ করে হানিফ সংকেত লেখেন, সর্বজন শ্রদ্ধেয়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ভোর ছয়টায় আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খালেদাবিস্তারিত পড়ুন