Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কেশবপুরে মফিজুর চেয়ারম্যান, মামুন ও রাবেয়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত

এস আর সাঈদ, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮মে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ৮মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৯৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ঘোড়া প্রতীকে ১৮৪৬৬ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি উপজেলাবিস্তারিত পড়ুন
সিরিজ জয় বাংলাদেশের

ঘাম ঝরানো জয়ে দুই ম্যাচ রেখেই সিরিজ বাংলাদেশের আগের দুই টি-টোয়েন্টিতে হেসেখেলেই জিতেছে বাংলাদেশ। তবে এবার আর সহজ জয় নয়। শেষ পর্যন্ত লড়লো জিম্বাবুয়ে। যদিও শেষ রক্ষা করতে পারেনি তারা। উত্তেজনাপূর্ণ ম্যাচে সফরকারীদের ৯ রানে হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে জিম্বাবুয়ে। দলীয় ১৬ রানের মাথায় মোহাম্মদ সাইফউদ্দিন তুলে নেন ওপেনার জয়লর্ড গাম্বিকেবিস্তারিত পড়ুন
জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা

ওয়ান ইলেভেনে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে আসার সময় সরকারের রক্ত চক্ষু উপেক্ষা করে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৭ মে) সংসদে ওই সময়কার ঘটনা বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, বার বার গ্রেফতার হয়েছি। অনেক বাধা, সরাসরি গুলি, বোমা, গ্রেনেড সব কিছু অতিক্রম করে আজ জনগণের সেবা করতে পারছি। সাহসের সঙ্গে এগিয়ে চলে জনগণের জন্য কাজ করে যাচ্ছি। জনগণের শক্তিবিস্তারিত পড়ুন
ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার জন্য চলতি মাসের মাঝামাঝি সময় ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের পর এটি লুর প্রথম ঢাকা সফর হবে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র লুর ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছে। সূত্র বলছে, আগামী ১৪ থেকে ১৬ মে ঢাকা সফর করতে পারেন লু। তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা করতে ঢাকায় আসবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত মাসে ডোনাল্ড লু ওয়াশিংটনে অবস্থিতবিস্তারিত পড়ুন
আশাশুনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় যুব সমাজের সম্পৃক্ততা নিয়ে আলোচনা

সাতক্ষীরা আশাশুনি উপজেলার ১০ নং প্রতাবনগর ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলায় যুব সমাজের সম্পৃক্ততা নিয়ে আলোচনা অনুষ্ঠিত। (৬ মে) সোমবার সকাল ১১ টার সময় প্রতাবনগর ইউনিয়নের ৮ নং নাকনা নিন্ম মাধ্যমিক বিদ্যানিকেত বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রমকেন্দ্র ১৮- ৩৫ বছর বয়সী যুব নারীদের নিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুপ মোকাবিলায় যুব সমাজের সম্পৃক্ততা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্নয়ন মূলক সেবাদানকারী বেসরকারি সংস্থার নির্বাহী প্রধান মোঃ আব্দুস সালাম, সংস্থার প্রোগ্রাম অফিসারবিস্তারিত পড়ুন
আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে খাজরা ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসীদের আনাগোনা

স্টাফ রিপোর্টার: (২১ মে) আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে খাজরা ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ ভোটার ও জনমনে আতঙ্ক ছড়িয়েছে। ভোটাররা বলছেন ভোট সুস্থ নিরপেক্ষ এবং ভোটকেন্দ্রে যেতে পারব তো। নাকি যাওয়ার আগেই ভোট দেওয়া হয়ে যাবে এমন প্রশ্ন এখন সাধারণ ভোটারদের মাঝে। নির্বাচন অফিস সূত্রে, আশাশুনি উপজেলার চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম চিংড়ি প্রতীক, অ্যাডভোকেট শহিদুল ইসলাম পিন্টুবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে প্রান গেল ছোটভাইয়ের

আবু সাঈদ, সাতক্ষীরা: টাকা পয়সা লেনদেনের জের ধরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। সোমবার (৬ মে) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় মৃত্যু হয় তার। নিহত ছোট ভাইয়ের নাম আজিবার রহমান। সে সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের বাসিন্দা। এর আগে শুক্রবার (৩ মে) রাতে সাতক্ষীরার সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। নিহতের মেঝ ভাই রস্তম আলী জানান, বড় ভাই আফসার আলী ও ছোট ভাই আজিবর রহমানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জেলা বিএনপির সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে রবিবার (৫ মে) বিকাল ৪ টায় শহরের আমতলা মোড়স্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে উক্ত সমন্বিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, জেলাবিস্তারিত পড়ুন
ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের নিন্দা জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: আমদানী ও রপ্তানীকারক এসোসিয়েশনের দাবি মনগড়া ও ভিত্তিহীন জানিয়ে নিন্দা জ্ঞাপন করেছে ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশন। শনিবার বেলা ১২টায় এসোসিয়েশনের সভা কক্ষে সিএন্ডএফ এজেন্টস্ নেতৃবৃন্দের উপস্থিতিতে এক জরুরী সভায় এ নিন্দা জ্ঞাপন করা হয়। ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশন আয়োজিত জরুরী সভায় দাবি করা হয়, ভোমরা স্থলবন্দরকে অস্থিতিশীল ও একটি অকার্যকর বন্দরে রূপান্তর করার লক্ষ্যে আমদানী ও রপ্তানীকারক এসোসিয়েশন নামীয় একটি অনিবন্ধিত সংগঠন সরকারেরবিস্তারিত পড়ুন
দেবহাটায় স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সচিব ও এএসিসিওগনের জন্য স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ে ২দিনের কোর্স উদ্বোধন হয়েছে। রবিবার (৫ মে) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে, উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা সভাকক্ষে এ কোর্সের উদ্বোধন করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মাশরুবা ফেরদৌস। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টরবিস্তারিত পড়ুন

