Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে’

চিকিৎসকেরা নিশ্চিত করলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা করছেন, সব ঠিক থাকলে বেগম জিয়া রোববার (৭ ডিসেম্বর) ফ্লাই করবেন। শুক্রবার (৫ ডিসেম্বর) জুমা বাদ রাজধানীর নয়াপল্টনে এ কথা জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল (শনিবার) ঢাকায় পৌঁছাতে পারে। কারিগরি ত্রুটিতে অ্যাম্বুলেন্সটি পৌঁছাতে দেরি হওয়ায় খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টি এক দিন পিছিয়েছে। মির্জা ফখরুল বলেছেন,বিস্তারিত পড়ুন
‘মাইনাস ফোর’ একটি দুষ্টচক্রের ফালতু কথা: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বেগম খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার। জনগণের লিডার। তিনি এখন নির্দিষ্ট কোনো পার্টির লিডার নন। মাইনাস ফোর একটি দুষ্টচক্রের ফালতু কথা মাত্র। অনেকে যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসরের মতোই। এখানে কোনো মাইনাস ফোর-এর মতো কিছু নেই। আমরা কাউকে মাইনাস করিনি। যারা মাইনাস হয়েছে তারা হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনবিস্তারিত পড়ুন
জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে ঢাকায়। আগামীকাল শনিবার বিকাল ৫টায় ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, কাতার রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি থাকায় কাতারের আমির তার প্রতিশ্রুতি অনুযায়ী অন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন, যা শনিবার বিকাল ৫টায় ঢাকায় অবতরণ করবে। এখন যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে, সেটিও কাতারেরবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর বঙ্গভবনের সকল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়। রাষ্ট্রপ্রধান বঙ্গভবন জামে মসজিদে জুমার নামাজে অংশ নেন। যেখানে তিনি তার সংশ্লিষ্ট সচিবগণ এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জুমার নামাজ আদায় করেন। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুতবিস্তারিত পড়ুন
কী এজেন্ডা নিয়ে ভারত সফরে পুতিন?

ইউরোপের সঙ্গে যখন উত্তেজনা বাড়ছে, ঠিক তখন ভারত সফরে এসেছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট দিল্লিতে দুই দিন থাকবেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মূলত তেল ও অস্ত্র বিক্রির জন্যই পুতিনের এই সফর। রুশ প্রেসিডেন্ট ভারতের মাটিতে পা রাখার আগেই ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট। চুক্তিটি বলছে, দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সাপোর্ট দেবে। অর্থাৎ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহারবিস্তারিত পড়ুন
সপ্তাহে বাংলাদেশের তিনটি ফ্লাইট যাবে পাকিস্তানে

ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান। খবর পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ বুধবার (৩ ডিসেম্বর) ফরেন সার্ভিসেস একাডেমিতে বক্তব্যের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান। করাচি রুটে ফ্লাইট চালুর বিষয়ে ইকবাল হুসাইন খান বলেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের জাতীয় বিমান সংস্থা করাচিতে তিনটি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে।’ ফ্লাইটের রুটবিস্তারিত পড়ুন
নিবন্ধন পাচ্ছে অনশন করা সেই তারেকের ‘আমজনতার দল’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের আরও দুটি রাজনৈতিক দলের নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।এরমধ্যে একটি দল হচ্ছে ‘আমজনতার দল’। দলটির সদস্যসচিব তারেক রহমান গেল মাসে (নভেম্বর) নিবন্ধন না পেয়ে ইসির সামনে ১৩৪ ঘণ্টা অনশন করেছিলেন। অবশেষে সেই অনশনের ফল পেতে যাচ্ছেন তিনি। নিবন্ধন পেতে যাওয়া আরেকটি দল হলো- ‘জনতার দল’। এই দলের চেয়ারম্যান হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল ও মহাসচিব মো. আযম খান। বৃহস্পতিবার (৪বিস্তারিত পড়ুন
শুক্রবার সকালের মধ্যেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টায় এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়াকে আজ (বৃহস্পতিবার) রাতের মধ্যেই অথবা আগামীকাল (শুক্রবার) সকাল নাগাদ লন্ডনে নেওয়া হবে। সেখানে তার চিকিৎসার জন্য একটি হাসপাতাল ইতোমধ্যে ঠিকবিস্তারিত পড়ুন
এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে: প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচন আমাদের নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে। কাজেই নতুন বাংলাদেশের যে জন্ম হবে, এখানে যারা (এসপি) উপস্থিত আছি তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা। আমরা যেন সুন্দর, সুষ্ঠুভাবে সেই জন্মটা দিতে পারি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়ন পাওয়া দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে এসববিস্তারিত পড়ুন
ট্রলারসহ ভারতীয় জলসীমায় আটক ২৮ বাংলাদেশি জেলে

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলীয় এলাকা থেকে দুটি বাংলাদেশি মাছধরা ট্রলার আটক করেছে। আটক করা হয়েছে মোট ২৮ জন বাংলাদেশি জেলেকে। তারা দুটি ট্রলারে প্রায় ১৫ দিন ধরে সমুদ্রে ভাসছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত রবিবার রাতে ‘এফ বি আল্লাহ মালিক’ নামের একটি বাংলাদেশি ট্রলার ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে। এরপর ট্রলারের জেলেদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং নথিপত্র যাচাইয়ের পর তাদের আটক করা হয়।বিস্তারিত পড়ুন

