Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলে যোগ্যতা ও মেধার ভিত্তিতে পুলিশে নিয়োগ পেলো ১৮ জন

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে যোগ্যতা এবং মেধারভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেল ১৮ জন। ব্রিফিং এ পুলিশ সুপার এসব কথা জানিয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১১ টায় জেলা পুলিশ নড়াইল এর আয়োজনে পুলিশ লাইনস্ ড্রিল শেডে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের উদ্দেশ্যে ব্রিফিং এর আয়োজন করা হয়। ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। নড়াইল জেলায় জানুয়ারি-২০২৪ এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ১২০ টাকায় ৪৯ জনের পুলিশে চাকরি

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োেগ জানুয়ারি-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে পুলিশ সুপার। ‘সেবার ব্রতে চাকরি’-এই শ্লোগানে সাতক্ষীরা জেলায় নিয়োগ সংক্রান্ত বিদ্যমান বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োেগ জানুয়ারি ২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার দিনগত রাত ১ টায় নিয়োগ বোর্ডের সভাপতি ও সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীবিস্তারিত পড়ুন
কেশবপুরের পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারীর পিতার মৃত্যু শোক

এস আর সাঈদ, কেশবপুর: যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী ও সিটি কম্পিউটারের স্বত্তাধিকারী রবিউল ইসলামের পিতা আব্বাস আলী গাইন (৭০) বুধবার রাত ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ি নতুন মূলগ্রামে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ৩ পূত্র-সহ অসংখ্য গুণাগ্রাহী রেখেগেছেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় দোরমুটিয়া সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এমবিস্তারিত পড়ুন
শান্ত-মুশফিকের জুটিতে দাপুটে জয় বাংলাদেশের

শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের ২৩ রানে ৩ উইকেট ছিল না বাংলাদেশের। ধুঁকতে থাকা সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের দায়িত্বের সবকিছুই পূরণ করলেন তিনি। হাঁকালেন দারুণ এক সেঞ্চুরি। শান্তর অপরাজিত ১২৯ বলে ১২২ রানের ইনিংসের উপর ভর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে অবশেষে সহজ জয়ই পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের ২৫৫ রানের জবাবে ৬ উইকেট আর ৩২ বল হাতে রেখেই সিরিজে ১-০ ব্যবধানেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের ইউপি সদস্য আফছারের বিরুদ্ধে গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আফছার উদ্দীনের বিরুদ্ধে জেলা পরিষদের গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় এলাকাবাসী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছেন। সরেজমিন জানা গেছে, বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণকালে বিদ্যালয় সংলগ্ন দু’টি বড় গাছ কেটে ফেলার প্রয়োজন দেখা দেয়। ওই গাছ দু’টির মালিকানা দাবি করে স্কুল কতৃপক্ষ।বিস্তারিত পড়ুন
তালায় কপোতাক্ষ নদ থেকে মানসিক রোগীর লাশ উদ্ধার

সেলিম হায়দার, তালা: সাতক্ষীরায় তালায় কপোতাক্ষ নদ থেকে (মানসিক রোগী) লুৎফর রহমান লুথু (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বিকালে উপজেলা খেশরা ছোটচর ঘেরের পার্শ্ববর্তী কপোতাক্ষ নদ থেকে লাশ উদ্ধার করে স্বজনরা। মৃত লুৎফর রহমান লুথু খেশরা গ্রামের মৃত আয়জদ্দিন ছেলে। স্থানীয় শেখ কামাল জানান, ছোট বেলা থেকে লুথু মানসিক রোগী ছিলেন। দুইদিন আগে গোলস করতে গিয়ে নদে পড়ে যায়। তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাকে অনেক খোঁজাখুঁজিবিস্তারিত পড়ুন
নড়াইল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। মঙ্গলবার (১২ মার্চ’) সকালে সময় চুরি মামলায় ২ (দুই) বছর সশ্রম কারাদণ্ড ও ২,০০০/- টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ আকিবর শেখ (৪২)কে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গ্রেফতারকৃত আসামি মোঃ আকিবর শেখ (৪২) নড়াইল জেলার সদর থানার রামসিদ্ধি সাকিনের মৃত ওয়াজেদ শেখের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদবিস্তারিত পড়ুন
দেবহাটায় রাইট টু গ্রো প্রজেক্টের নারী দিবস পালন

দেবহাটা প্রতিনিধি: “নারীর সমঅধিকার, সমসুযোগে এগিয়ে নিতে হোক বিনিয়োগ”এই বার্তা নিয়ে দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগীতায় সিএসও এবং এলইএ লিডারশীপের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সখিপুর ইউনিয়নে কামটা বটতলাস্থ ডায়বেটিক হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ঈদগাহ কমিউনিটি ক্লিনিকেরবিস্তারিত পড়ুন
দেবহাটায় হাসান ফুড এন্ড বেভারেজ লিমিটেডের পক্ষ থেকে রমজানের উপহার প্রদান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ার সেকেন্দ্রায় অবস্থিত ব্লিস ইন্টারন্যাশনাল আ্যকাডেমীতে পবিত্র রমজান উপলক্ষে ১৫শ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দেবহাটা উপজেলা শাখা ক্যাম্পাসে হাসান ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সৌজন্যে এ উপহার সামগ্রী বিতরণী করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমানবিস্তারিত পড়ুন
নড়াইলে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে প্রধানমন্ত্রীর ল্যাপটপ পেলেন ২৪০ জন শিক্ষার্থী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার নড়াইলে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্টিত হয়েছে। সোমবার (১১ মার্চ) দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন, নড়াইল ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে হার পাওয়ার প্রকল্পের আওতায় ২শত ৪০ জন শিক্ষার্থীদের মাঝে এ ল্যাপটপ বিতরণ করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হকবিস্তারিত পড়ুন

