রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাংবাদিক শেখ আমিনুর হোসেনের বড় বোনের মৃত্যুতে সাতক্ষীরার বিভিন্ন সংগঠনের শোক

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সাতক্ষীরা ব্যুরো চীফ, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশ টাইমস deshtimes24.news এর সম্পাদক ও প্রকাশক শেখ আমিনুর হোসেন ও নলকুড়া নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আলমগীর হোসেনের বড় বোন এবং সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস এর স্ত্রী মোছাঃ আফরোজা পারভীনের মৃত্যুতে সাতক্ষীরার রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দবিস্তারিত পড়ুন

দেবহাটায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর স্বীকারউক্তি

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটার পারুলিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ মার্চ) দিবাগত রাতে স্বামীর বাড়ি পারুলিয়া এলাকা থেকে পুলিশ অভিযুক্ত স্বামী তানজিম আহম্মেদকে গ্রেফতার করে। নিহত হাফেজা সাইমা খাতুন (১৮) কালিগঞ্জ উপজেলার মৌখালী গ্রামের হারুন অর রশিদের কন্যা। নিহতের মা রাবেয়া খাতুন জানান, তার মেয়ে পারুলিয়া মহিলা মাদ্রাসায় পড়াশোনা করতেন। বিগত ৫ মাস আগে ওই মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুস সবুর তার ছেলের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাববিস্তারিত পড়ুন

নড়াইলের কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করলেন হুইপ মাশরাফি

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ মাশরাফি বিন মুর্তজা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুরুবার (৮ মার্চ) বেলা তিনটায় নড়াইলের কর্মচন্দ্রপুর গ্রামের কৃতি সন্তান মেসার্স ইডেন প্রাইজের প্রোপাইটার সমাজসেবক রেজাউল আলমের সার্বিক তত্ত্বাবধানে এ মসজিদের উদ্বোধন করা হয়। মাশরাফি বিন মুর্তজা বলেন,পবিত্র রমজান মাসের আগে এ মসজিদের উদ্বোধন হওয়ায় মুসল্লিদের অনেক সুযোগ সুবিধা হবেবিস্তারিত পড়ুন

কলারোয়া থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক

কলারোয়া থানা পুলিশের অভিযানে পলাতক সাজাপ্রাপ্ত আসামি মোঃ নাসির উদ্দিন গ্রেফতার। (৯ মার্চ) শনিবার সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ হাবিবুর রহমানের সহযোগিতায় অভিযান পরিচালনা করে মোঃ নাসির উদ্দিন, পিতা-এমদাদ হোসেন কে গ্রেফতার করেন। তিনি কলারোয়া থানার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। গ্রেফতারের বিষয়ে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে শিবরাত্রি পালন

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: প্রতিবছরের ন্যায় এবছরও কলারোয়ার জয়নগরে আনুষ্ঠানিক ভাবে পালিত হয়েছে শিবরাত্রি। (৮ মার্চ) শুক্রবার শিবরাত্রি উপলক্ষে সনাতনীদের বাড়িতে ছিলো আয়োজন। হরি নাম সংকৃত্তন ও পুজা মধ্য দিয়ে দিনটি পালন করেছে সনাতনীরা। শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দুধর্মীয় উৎসব। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রি হল হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’। এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডবে নৃত্য করেছিলেন। আবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৭ই মার্চ উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আন্তজীবনীভিত্তিক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭মাচ) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-উপজেলা শিক্ষা অফিসার এইচ.এম রোকনুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার পাল, উপজেলা যুব উন্নয়ন অফিসার নির্মল কান্তি মন্ডল, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নুরবিস্তারিত পড়ুন

তিনদিনের ব্যবধানে মনিরামপুরে দুই শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

হেলাল উদ্দিন, মনিরামপুর: পিতা-মাতার উপর অভিমান করে তিনদিনের ব্যবধানে যশোরের মনিরামপুরে দুই শিশু শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (০৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পৌরসভাধীন স্বরুপদাহ গ্রামে মিম খাতুন (৮) নামের এক তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মিম ওই গ্রামের জোহর আলীর মেয়ে। এরআগে সোমবার (০৪ মার্চ) সন্ধ্যায় কামালপুর গ্রামের অমিয় চক্রবর্তীর ছেলে অভিজিৎ চক্রবর্তী (১১) নামের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।বিস্তারিত পড়ুন

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ দিবস

সোহেল পারভেজ, কেশবপুর: যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮ ঘটিকায় উপজেলা পরিষদ ক্যাম্পাসে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তানভীর হোসেন সভাপতিত্বে ও উপজেলাবিস্তারিত পড়ুন

থানায় অভিযোগ

সাতক্ষীরার মুনজিতপুরে মাদকাসক্ত জি.এম নুরুজ্জামান সাগরের কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের মুনজিতপুরের মাদকাসক্ত জি.এম নুরুজ্জামান সাগরের কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী। প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় এলাকাবাসী স্বাক্ষরিত অভিযোগ দাখিল করেছে। বুধবার (৬ মার্চ) প্রতিকার চেয়ে মুনজিতপুর মাতৃসদন হাসপাতালের পশ্চিম পাশের গলির এলাকাবাসী সাতক্ষীরা সদর থানায় ৩০জন স্বাক্ষরিত এক অভিযোগ দাখিল করেছে। অভিযোগ সুত্রে জানায় যায়, মাদক, ধর্ষনসহ একাধিক মামলার আসামী শহরের মুনজিতপুর এলাকার মৃত জি.এম কওসার আলীর ছেলে মাদকাসক্ত ও নারীলোভী লম্পট জি.এম নুরুজ্জামান সাগর একজন কুখ্যাত মাদকসেবী ওবিস্তারিত পড়ুন

নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপনে হাজারো কণ্ঠে ৭ মার্চের ভাষণ ও জাতীয় সংগীত পরিবেশন। নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পরে নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে হাজারো কণ্ঠে ৭ মার্চের ভাষণ এবং জাতীয় সংগীত পরিবেশনবিস্তারিত পড়ুন