Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এবার সঠিক সময়েই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, এবার প্রাথমিকের বই শিক্ষার্থীরা সঠিক সময়েই পাবে। বই ছাপা হয়ে যাচ্ছে এবং বই আমাদের হাতে চলেও আসছে। সুতরাং নির্বাচনের আগে দেশের সব শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে। রোববার (২ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি হাছন রাজা মিলনায়তনে জেলা প্রশাসন মেধা বৃত্তি-২০২৫ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো আমরাবিস্তারিত পড়ুন
বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের

দেশের পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলতে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াত আয়োজিত ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ‘জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় লিপ্ত হতে চায় না’ উল্লেখ করে তাহের বলেন, যা-ই করতেছেন এবার বন্ধ করুন। আসুন আমরা একসঙ্গে বসি।’ তিনি বলেন, ‘দেশের এ পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। বিএনপিকেবিস্তারিত পড়ুন
‘জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে’

নির্বাচন কমিশনের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জোর দিয়ে বলেছেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে হওয়া উচিত নয়। গণভোট নভেম্বর মাসের মধ্যেই শেষ করতে হবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সিইসি’র সঙ্গে বৈঠকবিস্তারিত পড়ুন
জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা করা হয়েছে: রিজভী

জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পৃষ্ঠা বদলে অন্য পৃষ্ঠা ঢুকানো হয়েছে। এটি দুঃখজনক। ড. মুহাম্মদ ইউনূসের গঠন করা কমিশন থেকে এরকম প্রতারণামূলক কাজ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদরের খোলাবাড়িয়া এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে জন্মান্ধ একজনকে সহায়তা শেষে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, প্রধান উপদেষ্টা এবং তার গঠিত কমিশনকে সবাই বিশ্বাস করে। কিন্তু সেই কমিশনের মাধ্যমে এমনবিস্তারিত পড়ুন
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করল ইসি

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে ‘শাপলা কলি’। এই প্রতীক তালিকার ১০২ নাম্বারে যুক্ত করেছে ইসি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘১৯৭২ এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল।’ এতে আরও বলা হয়, ‘উপরিউক্ত বিধিমালার বিধি ৯ এর উপ-বিধি (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (১) প্রতিস্থাপিত হইবে। এই বিধিরবিস্তারিত পড়ুন
এসি গাড়িতে করে ১৫ সেনা কর্মকর্তা কারা হেফাজতে, যা বললেন আইজি প্রিজন

মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলার আসামি ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারা হেফাজতে নেওয়া হয়েছে। বাংলাদেশ জেল-প্রিজন ভ্যান লেখা সবুজ রঙের গাড়িতে তাদের কারা হেফাজতে নেওয়া হয়। জানা গেছে, এটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন যুগান্তরকে বলেন, ১৫ সেনা কর্মকর্তা সেনানিবাসে বাশার রোডের সাব-জেলেই থাকবেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এবং জেলার সাব-জেলটি তদারকি করবেন। এছাড়া সার্বক্ষণিক একজন ডেপুটি জেলারবিস্তারিত পড়ুন
ভুল স্বীকার করলেন হাসিনাপুত্র জয়

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পলাতক সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় স্বীকার করেছেন, তার মায়ের সরকারের সময়ে কিছু ভুল হয়েছিল। তবে তিনি জাতিসংঘের সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন, যেখানে বলা হয়েছে—ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে সরকার ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে। ওয়াশিংটন ডিসি থেকে এসোসিয়েটেড প্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার যদি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নেয় এবং সববিস্তারিত পড়ুন
নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান, আশা সালাহউদ্দিনের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশা করি নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন।’ তারেক রহমানের দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘শিগগিরই নির্ধারিত তারিখটি জানতে পারবেন। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন।’ জাতীয় নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
আরপিও সংশোধন
বাতিল ইভিএম, ফিরল ‘না ভোট’

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আরপিওতে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে ইভিএম ব্যবহার বাতিল, ‘না ভোট’ পুনর্বহাল, প্রার্থীদের দেশি-বিদেশি আয় ও সম্পত্তির বিবরণ প্রকাশের বাধ্যবাধকতা এবং পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা। আজ বৃহস্পতিবারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় আরপিও সংশোধনের অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন। বৈঠকেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

রাজধানীর বিভিন্ন জায়গায় প্রায়ই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পাওয়া যাচ্ছে। এই মিছিল ঠেকাতে পুলিশের ভূমিকা কী- এ নিয়ে প্রশ্ন উঠেছে। ঝটিকা মিছিলের বিষয়টি স্বীকার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচির সংখ্যা কিছুটা বেড়েছে উল্লেখ করে তিনি বলেছেন, ঝটিকা মিছিলের বেশির ভাগই সোশ্যাল মিডিয়া ভিত্তিক। বাস্তবে তেমন কিছু না। এতে আতঙ্কিত হওয়ারও কিছু নেই। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়েবিস্তারিত পড়ুন

