Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ছেলে-মেয়ে সবাই দেশে, একা গিয়ে কী করব: সেফ এক্সিট প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজনীতিতে বহুল চর্চিত সেইফ এক্সিট প্রসঙ্গে এক প্রশ্নের জাববে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কে কী চায় সেটা আমি জানি না। আমার ছেলে-মেয়ে সবাই দেশে, আমি একা গিয়ে কী করব?’ আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বৈঠক প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৮০ হাজার সেনা মোতায়েন করা হবে। বৈঠকে বেশ কিছু আলোচনা ও সিদ্ধান্ত হয়। সেগুলো তুলে ধরেন তিনি।বিস্তারিত পড়ুন
হাসিনার মামলা সরাসরি সম্প্রচারকালে ফেসবুক পেইজে সাইবার হামলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ বেলা ১১টা ৪০ মিনিটের দিকে শুরু হয়। চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে এই যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করার সময় সাইবার হামলা হয়। রোববার (১২ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন,বিস্তারিত পড়ুন
শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান

২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানীর প্রেস ক্লাব এলাকায়। রোববার (১২ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করে। একই সময়ে সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দও পাওয়া যায়। এর আগে, দুপুরে প্রেস ক্লাবে সামনের সড়ক থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দেন জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা। শিক্ষক নেতাদের নেতৃত্বে একটি অংশ মিছিল নিয়ে শহীদ মিনারেরবিস্তারিত পড়ুন
আমরা স্বাভাবিক এক্সিট চাই: ধর্ম উপদেষ্টা

নির্বাচিত সরকারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে স্বাভাবিক এক্সিট চান বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, আমরা নিজেরা সেইফ এক্সিট চাচ্ছিনা, স্বাভাবিক এক্সিট চাচ্ছি। দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আমার ঘরে থাকবো; বিদেশে পালিয়ে যাবোনা। কারণ, আমার তো দ্বিতীয় কোনওবিস্তারিত পড়ুন
আমার বিছানায় বসে প্রেম: ত্বহার স্ত্রী

আবু ত্বহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার সারাহ বলেছেন, আমার বিছানায় বসে প্রেম করেন এক এয়ার হোস্টেস নারীর সঙ্গে। তিনি মাশাআল্লাহ। সেন্টারে কাজ আছে বলে রাত ৩টায় বাসায় আসেন। এসে আবার জানান তিনি তার প্রেমিকার সাথে কথা বলেন। তিনি যা-ই করেন, তা আবার গোপনের ধার ধারেন না। কারণ তিনিই সবচেয়ে বড় বলে জানান আবু ত্বহাপত্নী। শনিবার সকালে (১১ অক্টোবর) তিনি এ বিষয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। রংপুরের আলোচিত ইসলামিবিস্তারিত পড়ুন
জামায়াত ক্ষমতায় গেলে ওয়ান টু-তে সব সমাধান হয়ে যাবে- গোলাম পরোয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতায় এলে ওয়ান টু-তে সব সমস্যার সমাধান হয়ে যাবে। শনিবার (১১ অক্টোবর) সকালে খুলনার পাইকগাছা কলেজ মাঠের প্রশাসনিক ভবনে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। এবিস্তারিত পড়ুন
জাতীয় পার্টির কর্মী সমাবেশ পণ্ড

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় দলটির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পানি ছোড়া হয় জলকামান থেকেও। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া, দলীয় প্রতীক নিয়ে ‘ষড়যন্ত্র’সহ সার্বিক বিষয়ে শনিবার (১১ অক্টোবর) ঢাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জরুরি সভা ডাকেন। এ দিন বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়েবিস্তারিত পড়ুন
‘আইনের শাসন কাকে বলে, আগামী নির্বাচনে দেখাতে চাই’

‘আইনের শাসন কাকে বলে নির্বাচন কমিশন তা আগামী নির্বাচনে দেখাতে চায়’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের সব ধরনের ক্ষমতা দেওয়া হবে। তবে তারা যদি সেই ক্ষমতার যথাযথ ব্যবহার না করেন, তা অপরাধ হিসেবে গণ্য হবে। শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রামে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন
যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের বায়সা চাঁদপুর গ্রামে একটি নবনির্মিত বাড়ি থেকে মাসুদ রানা (২১) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক পেশায় ভ্যানচালক এবং শার্শা উপজেলার উলাশী গ্রামের নুর মোহাম্মদের ছেলে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে আফিল পোল্ট্রি ফার্মের পিছনে প্রবাসী রবিউল ইসলামের নবনির্মিত বাড়ির ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বাড়িটি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তারাবিস্তারিত পড়ুন
ঢাকায় নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনারের রাস্তার পাশের ফুটপাত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টা, রাত ১০টা ও রাত ১২টার দিকে মরদেহগুলো উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকরামুল হক বলেন, আমরা খবর পেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফুটপাতে রাস্তার ওপর থেকে এক ব্যক্তিকে (৪০) অচেতন অবস্থায় উদ্ধার করি। দ্রুত ঢাকাবিস্তারিত পড়ুন

