Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে অগ্রসর হচ্ছে সরকার। এবার তাদের বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য অতিরিক্ত ৭৬৯ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের স্বাক্ষরিত ওই চিঠিতে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ অর্থ সংস্থানের জন্য বলা হয়েছে। বর্তমানে দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৩ লাখ ৯৮ হাজার ৬৮ জন। তাদেরবিস্তারিত পড়ুন
স্কুল-কলেজের সভাপতির পদ নিয়ে নতুন নির্দেশনা

বেসরকারি স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে আর সাধারণ কেউ নয়, শুধুমাত্র সরকারি চাকরিজীবী বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান হতে হবে। পাশাপাশি তাকে সরকারি চাকরিতে নবম গ্রেড বা তার ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তা হতে হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠন করতে হবে। এরপর ১ ডিসেম্বর থেকে সব অ্যাডহক কমিটি বাতিল হয়েবিস্তারিত পড়ুন
ছাব্বিশের বইমেলা পঁচিশের ১৭ ডিসেম্বর শুরু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমিরবিস্তারিত পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে ফখরুলসহ ৪ নেতা যুক্তরাষ্ট্রে কেন যাচ্ছেন, জানালেন শফিকুল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন। তিনি সেখানে ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এ সফরে তার সঙ্গে থাকবেন চারজন রাজনৈতিক দলের প্রতিনিধি। তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরবিস্তারিত পড়ুন
ডাঃ মাহমুদুল হাসান (পলাশ) ব্যাংককে স্পাইন রিজিওনাল কনফারেন্সে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন

শেখ মাহমুদুল হাসান, কলারোয়া (সাতক্ষীরা): আন্তর্জাতিক মঞ্চে পদচারণা খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (স্পাইন সার্জারি) এবং সাতক্ষীরা মেডিকেল কলেজে সংযুক্ত কর্মরত ডাঃ মোঃ মাহমুদুল হাসান (পলাশ) আগামী ১৮ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত স্পাইন রিজিওনাল কনফারেন্সে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন। একই সঙ্গে তিনি সেখানে অ্যাডভান্স কোর্স অন এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন করবেন। অর্জন ও প্রশিক্ষণ ডাঃ মোঃ মাহমুদুল হাসান (পলাশ) ইতোমধ্যে বিশ্বখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোশিপ সম্পন্ন করেছেন। এরবিস্তারিত পড়ুন
কলারোয়ার আসাননগর মানব কল্যাণের” উদ্যোগে হতদরিদ্র পরিবারকে ইট প্রদান

হাবিবুল্লাহ বাহার, কলরোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলা জয়নগর ইউনিয়নের ধানদিয়া গ্রামের নওশের আলীর ছেলে হতদরিদ্র জাহাঙ্গীর হোসেনের(৪৬) মাটির ঘর গত বর্ষার মৌসুমে ভারী বর্ষণ এর কারণে ঘরটা ভেঙ্গে যায়। ঘর ভেঙ্গে যাওয়ার ফলে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। তখন থেকে স্ত্রী দুই সন্তানের পরিবার কে নিয়ে জাহাঙ্গীর হোসেন মানবতার জীবন যাপন করে। এব্যাপারে স্থানীয় সাংবাদিকরা কয়েকটি নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘটনাটি প্রকাশ হলে কলারোয়া আসাননগর মানবকল্যাণ, যিনি মানুষকে সাহায্য করেন আল্লাহবিস্তারিত পড়ুন
শেখ হাসিনা বিরোধীপক্ষকে হিটলারের মতো দমন করতেন- মাহমুদুর রহমানের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীপক্ষকে ফ্যাসিবাদী অ্যাডলফ হিটলারের মতো দমন করতেন বলে জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলায় হাসিনার বিরুদ্ধে জবানবন্দিতে তিনি এ মন্তব্য করেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সাংবাদিক মাহমুদুর রহমানের জবানবন্দি গ্রহণ করে। মামলার ঐতিহাসিক প্রেক্ষাপটে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি পেশ করেন মাহমুদুর রহমান। তিনি মামলার ৪৬তম সাক্ষী।বিস্তারিত পড়ুন
১২ জেলায় বন্যার সতর্কবার্তা

দেশের উত্তরাঞ্চলের ১২ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী তিনদিনে এসব অঞ্চলের নদীগুলোর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। রোববার (১৪ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতেতে বলা হয়, রংপুর বিভাগের ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি সমতলে বাড়তে পারে এবং তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা পার করতে পারে। এ সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলারবিস্তারিত পড়ুন
১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এলো

সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৩০ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ হাজার কোটি টাকা। সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩০ কোটি ৬০ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের (২০২৪ সালের সেপ্টেম্বরের ৬ দিন) চেয়ে ১৫ কোটি ৬০ ডলারবিস্তারিত পড়ুন
জামায়াতের পর এবার খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা

জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনে পিআর পদ্ধতি (আনুপাতিক প্রতিনিধিত্ব) বাস্তবায়ন, আওয়ামী দোসরদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে তিনদিনের বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মজলিস। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব আবদুল কাদের। এ সময় তিনি জানান, আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর দেশের সকল মহানগরীতে এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে দলটি। জুলাইবিস্তারিত পড়ুন

