শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আশাশুনিতে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

জি,এম আল ফারুক, আশাশুনি (সাতক্ষীরা): জামায়াতে ইসলামীর গণ সংযোগ পক্ষ ২০২৫ উপলক্ষে আশাশুনি উপজেলায় কর্মরত গণ মাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আয়োজনে জামায়াত কার্যালয়ে রবিবার (২০ এপ্রিল) দুপুর ১২ টায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামায়াতের জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন। উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুসের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, আশাশুনিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় চার দলীয় দিবারাত্রির ফুটবল টুর্নামেন্টের শিরোপা খুলনা ভেটেরান্সের

নিজস্ব সংবাদদাতা: কলারোয়ায় চার দলীয় দিবারাত্রির ফুটবল টুর্নামেন্টের (চল্লিশোর্ধ্ব) শিরোপা জয় করেছে খুলনা ভেটেরান্স এফসি। খুলনা ভেটেরান্স এফসি ও যশোর নব্বই এফসির ফাইনাল খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়ায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৩-২ গোলে খুলনা ভেটেরান্স এফসি জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শনিবার বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে চারদলীয় নক আউট এ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। কলারোয়ার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে শনিবার (১৯ এপ্রিল) প্রেসক্লাবের সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে ও বাংলাদেশ বেতারের আবুল কাসেমের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জিএম নূর ইসলাম, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের অ্যাড. আবুল কালাম আজাদ, সময় টিভির মমতাজ আহমেদ বাপী। সূর্যের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, এটিএন বাংলার এম কামরুজ্জামান,ড.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ঝাউডাঙ্গা প্রেসক্লাবের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলাধীন ঝাউডাঙ্গা প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সকল সদস্যের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দৃষ্টিপাত এর ঝাউডাঙ্গা প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি দৈনিক সাতক্ষীরা প্রতিদিনের স্টাফ রিপোর্টার জি.এম আবুল হোসাইন, সাধারণ সম্পাদক দৈনিক যুগের বার্তা’র ঝাউডাঙ্গা প্রতিনিধি ডা. আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক কাফেলারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ই ল্যাব ডায়াগনস্টিকের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

শেখ মাহমুদুল হাসান, কলারোয়া, সাতক্ষীরা: বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে কলারোয়া উপজেলার বিশিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ই ল্যাব ডায়াগনস্টিক বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আয়োজন করে এক ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্প। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এ কার্যক্রমে এলাকার শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এই বিশেষ ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অভিজ্ঞ ও খ্যাতনামা চিকিৎসক ডা. মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ), বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (মেডিসিন)বিস্তারিত পড়ুন

ভারি বৃষ্টিপাতে ভারত ও নেপালে প্রাণহানি ১০০

ভারত ও নেপালের বিভিন্ন অঞ্চলে বুধবার থেকে ভারি বৃষ্টিপাতের কারণে শুক্রবার পর্যন্ত অন্তত ১০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আগামী দিনগুলোতেও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা করছে ভারতের আবহাওয়া বিভাগ। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) গত বুধবারই দেশটির জন্য একাধিক বিপদসংকেত জারি করে। যার মধ্যে ছিল- পশ্চিমাঞ্চলে তীব্র গরমের সতর্কতা এবং পূর্ব ও মধ্যাঞ্চলে বজ্রঝড় ও বৃষ্টিপাতের আশঙ্কা। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, রাজ্যে বৃষ্টিপাত-সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ৬৪ জনের মৃত্যুবিস্তারিত পড়ুন

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৪টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প নিয়ে অনেককে সামাজিক মাধ্যমে পোস্ট দিতে দেখা যায়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল চার। তিনি আরও জানান, এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ১০৫ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশে ছিল। তারা বিষয়টি নিয়ে এখনো কাজ করছেন। এদিকেবিস্তারিত পড়ুন

শুল্ক ইস্যুতে এবার মুখ খুললেন শি জিনপিং

চীনের ওপর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘটনাকে গুন্ডামি আখ্যা দিয়ে এর বিরুদ্ধে লড়তে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার সকালে বেইজিংয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠকের পর তিনি এ আহ্বান জানান। খবর সিনহুয়া ও বিবিসির। এ সময় শি জিনপিং বলেন, মার্কিন শুল্ক নিয়ে চীন ভীত নয়। চীন ও ইউরোপের উচিত তাদের আন্তর্জাতিক দায়িত্ব পালন করা এবং যৌথভাবে আমেরিকার একতরফা গুন্ডামি প্রতিরোধ করা।বিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় পন্যবাহী ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী গৃহবধু নিহত

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় পন্যবাহী ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী তানিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা মটরসাইকেল চালক গৃহকধুর স্বামী সেলিম হোসেন আহত হয়েছে। বৃহষ্পতিবার (১০ এপ্রিল) রাত ০৮ টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছি নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত তানিয়া খাতুন উপজেলার লাউতাড়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী। নাভারণ হাইওয়ে থানার অফিসার্স ইনাচার্জ (ওসি) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বিস্তারিত পড়ুন

সেনাবাহিনীর উদ্যোগে

আশাশুনির আনুলিয়ায় বেঁড়িবাধ ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরন

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় বেঁড়িবাধ ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে আনুলিয়া ইউনিয়নের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত ত্রাণ বিতরন করেন, ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল জেএম ইমদুল ইসলাম। ত্রান বিতরন অনুষ্ঠান থেকে জানানো হয়, উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের ভাঙন কবলিত এলাকার রিংবাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী সক্রিয়ভাবেবিস্তারিত পড়ুন