শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ঘূর্ণিঝড় জাওয়াদ ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে, আবহাওয়া বিভাগ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সুস্পষ্ট ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। শনিবার জাওয়াদ নামের এই ঘূর্ণিঝড় ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। জানা গেছে, সাইক্লোন জাওয়াদ আজ শুক্রবার দুপুর ১২টা নাগাদ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এগারশো’ কিলোমিটার দূরে অবস্থান করছিলো। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন যে ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত ওড়িশ্যা উপকূলে আঘাত করলে এর প্রভাবে বাংলাদেশের খুলনাসহ কিছু এলাকায় ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত হতে পারে। তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদবিস্তারিত পড়ুন

বিএনপি নেতা এখন নৌকার মাঝি হয়েছে, প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৩নম্বর সগুনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ইউনিয়নে ক্ষমতাসীন দলটির মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম চৌধুরী। আজ শুক্রবার (০৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় ইউনিয়নের ধামাইচ বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তব্যবিস্তারিত পড়ুন

কেশবপুরে ১১টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪০ আ,লীগ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

যশোরের কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২২ সালের ৫ই জানুয়ারী অনুষ্ঠিত হবে। ঢাকার গুলিস্থান আওয়ামী লীগ কার্যালয় থেকে গত ২৮ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। চেয়ারম্যান পদে ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য ঢাকার গুলিস্থান আওয়ামী লীগ কার্যালয় থেকে ৩০ নভেম্বর ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কেশবপুর সদর ইউপির চেয়ারম্যান পদে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সদস্য শাহাদাৎ হোসেন,বিস্তারিত পড়ুন

কেশবপুরে বাহরুল উলুম কামিল মাদ্রাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর বাহরুল উলুম কামিল মাদ্রাসায় মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির ও আয়াপদে যোগদান এবং শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা মঙ্গলবার দিনব্যাপী মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ ফসিয়ার রহমানের সভাপতিত্বে ও প্রভাষক জিল্যুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান, বাগআচড়া সিদ্দিকিয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩০নভেম্বর) বিকালে ওই কমিটির অনুমোদন দেয়া হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না ও যুগ্ম আহবায়ক রেজানুজ্জামান লিটু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই কমিটির অনুমোদন দেয়া হয়েছে। নব-গঠিত কমিটির সভাপতি হলেন-জাহিদ হাসান, সহ.সভাপতি জুয়েল রানা, আতিয়ার খান, মনজুর খান, মামুন ঢালী, ওসমান গণি,সাধারণ সম্পাদক আশিক উজ্জামান জয়, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল গাজী, ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মাদ জাহাঙ্গীর, জয়ন্ত মল্লিক,বিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মথুরেশপুরে ১নং ওয়ার্ডের ব্যালট পেপার পুনরায় গননার দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউপি নির্বাচনের ১নং ওয়ার্ডের ভোটের ব্যালট পেপার পুনরায় গননার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক গাইনের ছেলে ও ১নং ওয়ার্ডের মোরগ প্রতীকের প্রার্থী মোঃ নুরুস সালাম গাইন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ২৮ নভেম্বর নির্বাচনের পর ভোটের ব্যালট পেপার গননায় সন্দেহ হওয়ায় আমি শুধু মাত্র সাধারণ সদস্যদের ব্যলট গুলোবিস্তারিত পড়ুন

গৃহবধূ থেকে ইউপি চেয়ারম্যান

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে গৃহবধূ থেকে নৌকার মাঝি হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারহানা আফরিন মুন্না। তিনি বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান সোহেলসহ ৫ প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যন নির্বাচিত হয়েছেন। ফরাহানা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬৫১ ভোট, তার প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল আরিফ ৩৯৯৯ ভোট, বিদ্রোহী কামরুজ্জামান সোহেল ২৯৬৫ ভোট, মো. আবদুল্লাহ ২২ ভোট, মো. সালাহ উদ্দিন ৩২ ভোট ও সাইফুল ইসলাম ২১বিস্তারিত পড়ুন

খুনের আসামির সাজা মওকুফ ও ছাড়া পেলেও গণতন্ত্রের নেত্রীর মুক্তি মিলছে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‌‘খুনের আসামির সাজা মওকুফ ও ছাড়া পেলেও গণতন্ত্রের নেত্রীর মুক্তি মিলছে না। ’ খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ সোমবার দুপুরে রাজধানীর শান্তিনগরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, ‘দলমত নির্বিশেষে সবাই খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের দাবি তুলছেন, কিন্তু অবৈধ সরকার কোনো কিছুই কর্ণপাত করছে না। ফ্যাসিবাদের সব স্বরূপ নিয়ে আত্মপ্রকাশ করেছেবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে ১২ প্রার্থীর মধ্যে ১০ জনেরই জামানত বাজেয়াপ্ত

মানিকগঞ্জের আট ইউনিয়নে চেয়ারম্যান পদে ২০ জন তাদের জামানত বাজেয়াপ্ত হারিয়েছেন। একটি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী ১২ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১০ জনই জামানত খুইয়েছেন। এদিকে যারা জামানত বাজেয়াপ্ত হারিয়েছেন এর মধ্যে দুজন বর্তমান চেয়ারম্যানও রয়েছেন। নির্বাচন অফিসের তথ্য মতে, পুটাইলে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল জলিল, নবগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে (স্বতন্ত্র) বিএনপির নুরুল ইসলাম নুরু, দিঘী ইউনিয়নে চার প্রার্থীর মধ্যে দুইজনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছেন। তারা হলেন নুসরাত ইসলাম নুপুর (আওয়ামী লীগ বিদ্রোহী),বিস্তারিত পড়ুন

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন: ভারতের ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় বাংলাদেশ

এখনো করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়নি বাংলাদেশে। তারপরও ভারতের ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। সোমবার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ করা ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশে ছাড়াও রয়েছে ইউরোপের সব দেশ, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরাইল। এর ফলে পূর্ণডোজ টিকা নেওয়া ভ্রমণকারীদের জন্য ভারত সরকার যে ছাড় দিয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া তালিকাভুক্ত দেশগুলোর যাত্রীদের ভারতে প্রবেশের ক্ষেত্রে নিজ খরচে আরটি-পিসিআর পরীক্ষাসহবিস্তারিত পড়ুন