শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে কয়েক লক্ষ টাকার ক্ষতি

পূর্বশত্রুতার জেরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে করে প্রায় ৬০ বিঘা জমির মৎস্য ঘেরের প্রায় ১৪ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের শুল্কীর বিলে। সাতক্ষীরা সদর থানায় সোমবারের (১৩ জুন) লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, লাবসা ইউনিয়নের কৈখালি গ্রামের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলি হোসেন সরদারের স্ত্রী মোছা: নাছিমা খাতুন নিজে বাদী হয়ে তার বড় ছেলের ঘেরেবিস্তারিত পড়ুন

নড়াইলের নবগঙ্গা নদীতে নির্মাণাধীন সেতুর হেলে যাওয়ায় পিলারের নকশা পরিবর্তন

নড়াইলের নবগঙ্গা নদীতে নির্মাণাধীন সেতুর হেলে যাওয়ায় পিলারের নকশা পরিবর্তন। নড়াইলের কালিয়া উপজেলার বারইপাড়া নবগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর হেলে যাওয়া ৯নং পিলারের নকশা পরিবর্তন করা হয়েছে। তবে ন্যাশনাল টেন্ডার হতে এখনও তিন মাস লাগতে পারে। ৯ নং পিলার বাদ দিয়ে ৮ থেকে ১০ নং পিলারের মাঝে ঢালাই না দিয়ে ষ্টীলের স্প্যান বসানো হবে। এছাড়া পরবর্তীতে যাতে কোনো নৌযান দ্বারা পিলার আঘাতপ্রাপ্ত না হয় সেজন্য প্রতিটা পিলারের চারিদিকে ষ্টিলের বেষ্টনি দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

মাদককে না বলো প্রতিপাদ্য সামনে রেখে কলারোয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান। এছাড়াও উপস্থিতবিস্তারিত পড়ুন

আশাশুনির বুধহাটা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আশাশুনি উপজেলার বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সকালে মাদ্রাসা চত্বরে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কওছার আলি ঢালীর সভাপতিত্বে ও শিক্ষক মাওঃ আঃ সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সুপার মাওঃ আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সুপার মাওঃ আবুল আ’লা মওদুদী, শিক্ষক কুতুব উদ্দিন, সদস্য রমজান আলি প্রমুখ। বিদায় বাণী পাঠ করে পরীক্ষার্থী তামান্না। সঙগীত পরিবেশ করেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার বড়দলে আন্তঃ ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর প্রথম রাউন্ডের ২য় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২জুন) বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল মাঠে খেলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের খেলায় হেতাইলবুনিয়া ও দক্ষিণ বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকা দল পরপর দু’টি খেলায় মুখোমুখি হয়। খেলায় বালক গ্রæপে হেতাইলবুনিয়া বিদ্যালয় দল ১-০ ও বালিকা গ্রæপে দক্ষিণ বড়দল বিদ্যালয় দল ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। দিনের ৩য়বিস্তারিত পড়ুন

আশাশুনি সরকারি কলেজে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আশাশুনি সরকারি কলেজে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা ও পুরস্কার বিতরণ করেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম। প্রভাষক জাকির হোসেন ভুট্টর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির আহবায়ক প্রভাষক মহসিন আলী প্রমুখ। অনুষ্ঠানে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ৪৭ জনকে, জেলা পর্যায়েবিস্তারিত পড়ুন

শার্শায় বিএনপি’র দু’গ্রুপের দ্বন্দ্বে বোমা বিষ্ফোরণ : মামলা, আটক ৪

শার্শা উপজেলা বিএনপি’র গ্রুপের দ্বন্দ্বে মুহুর্মুহু বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনায় আহত হয়েছে ২জন। রাতেই পুলিশ বাদি হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে শার্শা উপজেলা বিএনপি’র সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম (বেড়ে বাবু) ও শার্শা উপজেলা বিএনপি’র সদস্য ও কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, বিএনপি কর্মী মনিরুল ইসলাম ও তারিকুল ইসলামকে আটক করে শনিবার সকালে আদালতেবিস্তারিত পড়ুন

মণিরামপুরে এক রাতে পাঁচটি ট্রান্সফরমার চুরি

যশোরের মণিরামপুর উপজেলার একটি মাঠ থেকে, এক রাতে পাঁচটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এ চুরির ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (০৯ জুন) রাতের কোনো এক সময় উপজেলার সরসকাঠি-পট্টি গ্রামের মাঠ থেকে। উপজেলার রোহিতা ইউনিয়ন (সরসকাঠি-কাশিমপুর) ওয়ার্ডের ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন বলেন- বোরো মৌসুম শেষ হওয়ায় সরসকাঠি-পট্টি মাঠের বৈদ্যুতিক সেচযন্ত্রের মালিকেরা যন্ত্র খুলে বাড়ি নিয়ে এসেছেন। সেচপাম্প মাঠে থাকা অবস্থায় কৃষকেরা নিয়মিত রাতে পাহারা দিতেন। এখন পাম্প বাড়ি থাকায় তারা মাঠে পাহারাবিস্তারিত পড়ুন

নড়াইলে ট্রলি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ২

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কালিয়া-বড়দিয়া সড়কের শুড়িগাতী নামক স্থানে বালি বোঝাই ট্রলির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজের ছাত্র ছাব্বির খান (১৭) ও দি পাটনা একাডেমীর ছাত্র সাজেদুল শেখ (১৫) গুরুতর আহত হয়েছে। ১০জুন (শুক্রবার) বিকেল ৫ টায় এ দূর্ঘটনা ঘটে। আহত ছাব্বির খান নড়াগাতী থানার রামপুর গ্রামের টিক্কা খানের ছেলে ও সাজেদুল শেখ একই গ্রামের শাহীন শেখের ছেলে বলে জানা যায়। স্থাণীয় সূত্রে জানাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে শিক্ষকের বিরুদ্ধে নিজ স্কুলছাত্রীকে বিয়ে করার অভিযোগ

যশোরের মণিরামপুরে আব্দুস সামাদ (৩২) নামের এক শিক্ষকের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের ছাত্রীকে (১৪) বিয়ে করার অভিযোগ উঠেছে। এক সপ্তাহ আগে তিনি বিয়ে করেছেন বলে জানা গেছে। পরে গত রোববার (০৫ জুন-২০২২) বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে ওই শিক্ষক গা-ঢাকা দিয়েছেন। অভিযুক্ত শিক্ষক আব্দুস সামাদ উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক। তিনি একই উপজেলার ঢাকুরিয়া গ্রামের শওকত আলীর ছেলে। জানা গেছে- এক সপ্তাহ আগে ওই ছাত্রীকে যশোরে নিয়ে গোপনে বিয়ে করেনবিস্তারিত পড়ুন