রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শার্শায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

যশোরের শার্শার আমলাই মাদ্রাসা পাড়া জামে মসজিদের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন মুসল্লী আহত হয়েছেন। শুক্রবার(৬ মে) জুম্মার নামাজ শেষে মসজিদের ভেতর এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানাগেছে,মসজিদ কমিটি বিলুপ্ত হওয়ায় শুক্রবার জুমার নামাজ শেষে ইমাম সাহেব মসজিদের কমিটি গঠনের ঘোষনা দিলে বিলুপ্ত কমিটির সভাপতি আবু সাঈদ মাস্টার উপর মহলের দোহাই দিয়ে কমিটি এখন করা যাবে না বলে জানাই। কিন্তুু মুসল্লীরা আজই একটি কমিটি করার জন্য বললেবিস্তারিত পড়ুন

কেশবপুরে উদীচী শিল্পিগোষ্ঠীর ১১তম শাখা সংসদের সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ উদীচী শিল্পিগোষ্ঠী কেশবপুর শাখা সংসদের ১১তম দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার দিনব্যাপী সমাধানের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উদীচী শিল্পিগোষ্ঠী কেশবপুর শাখা সংসদের সভাপতি অনুপম মোদকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উদীচী শিল্পিগোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি মাহবুবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, নাট্য সম্পাদক আসিফ নিপ্পন, সদস্য সুকান্ত দাস, কেশবপুর উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের দুটি ভাসমান সেতু দর্শনার্থীদের পদভারে মুখরিত

দর্শনার্থীদের পদভারে এখনো মুখরিত মণিরামপুর উপজেলার রাজগঞ্জের দুটি ভাসমান সেতু। ঈদের ছুটিতে প্রকৃতির সান্নিধ্যপেতে ভাসমান সেতুতে এসেছেন দর্শনার্থীরা। ঈদের দিন বিকেল থেকে রাজগঞ্জ ভাসমান সেতুতে দর্শনার্থীদের ঢল নামতে থাকে। ঈদের ৪র্থদিন শুক্রবার (০৬ মে-২০২২) সকাল থেকে দর্শনার্থীরা সেতুতে আসতে থাকে এবং ঘোরাঘুরি করতে থাকে। সেতুতে এসে দর্শনার্থীরা পার্কের উন্মুক্ত বাতাসে ভ্রমণ করছে। দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটন নগরী রাজগঞ্জ। ঈদের লম্বা ছুটিতে রাজগঞ্জের ভাসমান সেতুর সৌন্দর্য উপভোগ করতে জেলার বিভিন্ন এলাকা থেকেবিস্তারিত পড়ুন

মণিরামপুরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর

করোনা সংকটের দু’বছর পরে উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে সারাদেশের ন্যায় যশোরের মণিরামপুরে পালিত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। মঙ্গলবার (০৩ মে-২০২২) সকাল ৮টা থেকে শুরু হয়ে ৯টার মধ্যে মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নে ও ১টি পৌরসভার বিভিন্ন ঈদগাঁহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিসহ ছোট-বড় সকল বয়সের পুরুষ মানুষ। ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে মানুষ নিজের আত্মীয় স্বজন, দেশবাসী ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন মানুষেরাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

যশোরের মণিরামপুরে ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এজাহার সরদার (৭৫) নামের একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা স্বজনদের। মঙ্গলবার (০৩ মে-২০২২) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এড়েন্দা পূর্বপাড়ায় ঘটনাটি ঘটে। এদিন বিকেল ৩টায় গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে জাতির এ শ্রেষ্ঠ সন্তানের দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত এজাহার সরদার ওই গ্রামের মৃত জবেদ আলী সরদারের বড় ছেলে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির ঈদ সামগ্রী বিতরণ

সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ গোলাম রসুল (রাসেল) এর আয়োজনে জেলা ভুমিহীন সমিতির ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কামালনগরে সংগঠনের অস্থায়ী কার্যলয়ে জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলির সভাপতিত্বে ভুমিহীন দুস্থ পরিবারের মাঝে সিমাই চিনি সহ ঈদ সামগ্রী বিতরণ করেছেন সংগঠনের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ গোলাম রসুল। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান,বিস্তারিত পড়ুন

মণিরামপুরে ধর্ষক আলাল আটক

যশোরের মণিরামপুর থেকে ধর্ষণ মামলার আসামি আলাল বিশ্বাসকে আটক করেছে র‌্যাব। আটককৃত আলাল উপজেলার গোপিকান্তপুর বিশ্বাসপাড়ার মৃত পাঁচু বিশ্বাসের ছেলে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল-২০২২) রাতে বাড়ির এলাকা থেকে তাকে আটকের পর মণিরামপুর থানায় সোপর্দ করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে- ধর্ষণ ঘটনার পর থেকে পলাতক ছিল আলাল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব তাকে আটক করে। পরে তাকে মণিরামপুর থানা পুলিশের মাধ্যমে যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা সূত্রে জানাবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল-২০২২) রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়স্ত প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে রাজগঞ্জ সমতা সেবা উন্নয়ন সমিতির পরিচালক, রাজগঞ্জ বাজার পরিচালনা কমিটির (উন্নয়ন) সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাবের দাতা সদস্য মো. শরিফুল ইসলাম চাকলাদার, শাহারিয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ব্যবসায়ী মো. আলমগীর কবির, সাগর টেইলার্সের স্বত্বাধিকারী ওবায়দুর রহমান সাগর, রাজগঞ্জ এডাস মডেল স্কুলের শিক্ষক মনা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.বিস্তারিত পড়ুন

ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশী নারীকে বেনাপোলে হস্তান্তর

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৫ বাংলাদেশী নারীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ফেরত নারীরা চুয়াডাঙ্গার, ফরিদপুরের, চট্রগ্রাম ও রাজবাড়ি এলাকার বাসীন্দা। জানা যায়, দেশের বিভিন্ন সীমান্ত পথে তিন বছর আগে এরা ভারতে গিয়েছিল। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে তাদের ঠাই হয় ভারতীয় মানবাধিকার সংস্থ্যায়। পরে বাংলাদেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কাশেমপুর বাইপাস সড়ক সংলগ্ন বায়তুন নুর জামে মসজিদ জুম-আ উদ্বোধন

সাতক্ষীরা বাইপাস সড়ক সংলগ্ন এলাকা কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ জুম-আ উদ্বোধন হয়েছে। ২৯ এপ্রিল শুক্রবার কাশেমপুর বাইপাস বায়তুন নূর জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক সেলিম হোসেনের পরিচালনায় জুম-আ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিততে বক্তব্যে রাখেন, কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ কমিটির উপদেষ্টা ও ১০নং আগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিততে বক্তব্যে রাখেন,বিস্তারিত পড়ুন