Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জামালনগরে ৩২তম বার্ষিক পবিত্র ওরস শরীফ

আশাশুনির বড়দল ইউনিয়নের জামালনগরে ২৫তম বার্ষিক পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হবে ২০শে ফাল্গুন। বিশ^নবী ছরওয়ারে কায়েনাত, মুফাখখারে মওজুদাত হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা (দঃ) তদীয় আল-আসহাব, আজ-ওয়াজে মুতাহ্রিন, আশরায়ে মুবাশে^রীন জামে আম্বিয়া, জামে আউলিয়া এবং সকল বিদেহী মুসলমানদের আরওয়াহ পাকের উপর ছওয়াবরেছানীর উদ্দেশ্যে হযরত বজলুর রহমান পীর সাহেবের ‘সুন্দরবনী দরবার শরীফে’ বাংলা ২০শে ফাল্গুন, ২০ মার্চ, রোজ-রবিবার পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হবে। মাহফিলে বিশিষ্ট ওলামায়ে দ্বীন তাসরীফ করবেন।
সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা শিশুদের যৌন হয়রানী ও সুরক্ষা বিষয়ক এডভোকেসী সভা

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা, যৌন হয়রানী প্রতিরোধ ও সুরক্ষা বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রীতি এইড ফাউন্ডেশনের আয়োজনে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সোনাগাঁ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সম্প্রীতি এইড ফাউন্ডেশন সভাপতি মিঃ সভারঞ্জন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই মুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের আয়োজনে কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝেবিস্তারিত পড়ুন
তালায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু

সাতক্ষীরার তালায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সোমবার (২৭ফেব্রুয়ারী) সকালে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী ১ মার্চ পর্যন্ত। মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল কুদ্দুস। অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশের সঞ্চালনায় প্রধান তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরাবিস্তারিত পড়ুন
তালায় জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরার তালায় জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তালা প্রেসক্লাবের হল রুমে দৈনিক আমার সংবাদ প্রত্রিকার কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক আমার সংবাদ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি সেকেন্দার আবু জাফর বাবু। তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে ও আমার সংবাদের প্রতিনিধি সেকেন্দার আবু জাফর বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদবিস্তারিত পড়ুন
মণিরামপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্য নিয়ে যশোরের মণিরামপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি-২০২৩) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন-উপজেলার পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন প্রমুখ। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা ধ্বংস করে দিয়ে যায় সবকিছু : প্রধানমন্ত্রী

অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা ধ্বংস করে দিয়ে যায় সবকিছু বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে ৭৪তম বুনিয়াদী প্রশিক্ষণ সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে, ছয় মাসব্যাপী ৭৪তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশ নেয় ১১টি ভিন্ন ক্যাডারের ৮৯ জন প্রশিক্ষণার্থী। নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ কৃতিত্বের সাথে প্রশিক্ষণ শেষ করা অংশগ্রহণকারীদের সনদপত্র ও মেডেল তুলে দেন প্রধানমন্ত্রী। সরকারি অফিসগুলোতে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিতের ব্যবস্থা করাবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে গোলাপের বাড়ি নিয়ে দুদককে অনুসন্ধান হাইকোর্টের

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. আবদুস সোবহান মিয়ার (গোলাপ) নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একাধিক বাড়ি কেনার অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অনুসন্ধান শেষে আগামী চার মাসের মধ্যে দুদককে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিবেদন দেওয়ার। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুলবিস্তারিত পড়ুন
জমির বিরোধে নারীকে হুমকি: থানায় জিডি

জমিজমা সংক্রক্রান্ত বিরোধের জেরে এক নারীকে প্রতিপক্ষরা হুমকী দেওয়ায় ওই নারী জীবনের নিরাপত্তা দাবি করে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং: ১৫৮৯, তারিখ: ২৬-০২-২০২৩। সাধারণ ডায়েরিতে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের পরাদাহ গ্রামের মো: আইয়ুব আলীর কন্যা শেফালী খাতুন (২৭) উল্লেখ করেন জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সদর উপজেলার নীলেখালি গ্রামের মৃত মাদার কর্মকারের ছেলে কালিপদ কর্মকার ও তার তিন ছেলে যথাক্রমে কিনু কর্মকার (৪০), উত্তম কর্মকার (৩৫) ও গৌতমবিস্তারিত পড়ুন
মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় গাছির মৃত্যু

যশোরের মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় রেজাউল হক (৫৫) নামের এক গাছির মৃত্যু হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি-২০২৩) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে এদিন সকালে সাইকেলে চড়ে খেজুরের রস নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত হন তিনি। রেজাউল হক উপজেলার নেহালপুর মেঠপাড়ার গুলজার গাজীর ছেলে। নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নানসহ স্থানীয়রা বলেন- রেজাউল গাজী পেশায় গাছি। সকালে তিনি মনোহরপুর মাঠ থেকে খেজুরের রস সংগ্রহবিস্তারিত পড়ুন

