Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এক প্রেমিক শতাধিক নারীর!

মেহেদী হাসান। পেশা তার প্রেম প্রতারণাই। মূলত টার্গেট প্রেমের ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া মোটা অঙ্কের টাকা। এতে সে অনেকটা সফলও। প্রেমের ফাঁদে ফেলেছেন এ পর্যন্ত শতাধিক নারীকে। সে নিজেকে কখনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কখনো পুলিশের এএসপি, কখনো বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে ফেসবুকে নিজেকে উপস্থাপন করে। এরপর ধনাঢ্য পরিবারের মেডিকেল, বুয়েট ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া নারীদের টার্গেট করে। ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে নারীদের সঙ্গে গড়ে তুলত সম্পর্ক। প্রেমের সম্পর্কের একপর্যায়ে নারীদের আবেগতাড়িত এবং প্রলোভন দেখাতবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যাবেন শনিবার

আগামীকাল শনিবার জনসভায় যোগ দিতে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আনন্দ উৎসব চলছে কোটালীপাড়ার মানুষের মধ্যে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম জানান, জনসভাস্থল প্রস্তুত করা হয়েছে ইতোমধ্যে। জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোটালীপাড়া জনসভার প্রধান সমন্বয়ক বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন, কোটালীপাড়ার জনসভা পরিণত হবে জনসমুদ্রে।
২ মামলায় ১৬ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মানহানির পৃথক ২ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য ১৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে এ দুই মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় তার পক্ষে সময় আবেদন করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। আদালত আবেদন মঞ্জুর করে ধার্য করেন নতুন দিন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভুইয়া।বিস্তারিত পড়ুন
এক কোটি মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হবে রমজানে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা অন্তত এক কোটি মানুষকে খাদ্য সহায়তা দেবো; রমজানের সময়, সেই সিদ্ধান্ত নিয়েছি আমরা। যাতে আমাদের দেশের মানুষের খাদ্য কষ্ট না হয় কখনো সেটাই লক্ষ্য আমেদের। বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটর ৫০ বছরপূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি জানান এ কথা। দরিদ্র মানুষের জন্য সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচির কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘আপনারা জানেন আমাদের দেশে যারা হতদরিদ্র তাদেরকে আমরা কিন্তু প্রতি মাসেবিস্তারিত পড়ুন
বাংলাদেশ প্রবাসী আয়ে দক্ষিণ এশিয়ায় তৃতীয়

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রবাসী আয় অর্জনে তৃতীয় অবস্থানে। ২০২২ সালের প্রবাসীদের পাঠানো আয়ের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এ প্রতিবেদন তৈরি করেছে। চলতি বছরে প্রবাসীরা দেশে বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন ২১ বিলিয়ন ডলার, যা বিশ্বের মোট প্রবাসী আয়ের ২ দশমিক ৬৪ শতাংশ। তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার বড় দেশ ভারত প্রবাসী আয়েও এগিয়ে। দেশটি ২০২২ সালে প্রবাসী আয় পেয়েছে ১০০ বিলিয়ন ডলার, যা বিশ্বের মোট প্রবাসী আয়ের ১২ দশমিক ৬০ শতাংশ। আর দ্বিতীয়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় কর্মরত পুলিশ সদস্য ইমরান হোসেন নিহত

কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। নিহত পুলিশ সদস্য মোটরসাইকেল চালক ইমরান হোসেন (২৫)। তিনি কলারোয়ার জালালবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের মোনায়াম হোসেনের পুত্র। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার শংকরপুর গ্রামের লিয়াকত আলীর দোকান সংলগ্ন সড়কে। স্থানীয়রা জানায়, রাঙ্গামাটি জেলায় কর্মরত পুলিশ সদস্য( কনস্টেবল) ইমরান হোসেন নিজ বাড়িতে এসে মোটরসাইকেল যোগে সিংহলাল বাজারের অভিমুখে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক্টরের মুখোমুখো সংঘর্ষবিস্তারিত পড়ুন
সিআইডির এক পুলিশ সুপার বাধ্যতামূলক অবসরে

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসপি) ড. মো. নাজমুল করিম খানকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুয়ায়ী জনস্বার্থে সরকারি চাকরিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কামারালীতে কৃষক মাঠ দিবস ও কারিগরি সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ায় কামারালী কৃষক মাঠ দিবস ও কারিগরি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২২ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে যুগিখালী ইউনিয়নের কামারালীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘কৃষিই সমৃদ্ধি- এই শ্লোগানকে সামনে রেখে ‘২০২২-২৩ অর্থ বছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত বারি সরিষা -১৪ প্রদর্শণীর মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফরিদুল হাসান। কৃষিবিদ ডঃ জামাল উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কাথন্ডায় বার্ষিক ওয়াজ মাহফিলে এমপি রবি

প্রতিবছরের ন্যায় সাতক্ষীরা সদরের কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে ৫৪ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে মাদ্রাসা প্রাঙ্গণে কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার সভাপতি ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু’র সভাপতিত্বে ৫৪ তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে ধর্ষণ ও মানব পাচার মামলার আসামী গ্রেফতার

নড়াইলে পুলিশের অভিযানে ধর্ষণ ও মানব পাচার মামলায় আসামী গ্রেফতার। নড়াইলে ধর্ষণ ও মানব পাচার মামলায় আরিফুল মোল্যা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতার হওয়া আরিফুল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের বাকা মিয়া মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মামলার এজাহার ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, আরিফুলের বড় ভাই শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে রয়েছেন। এই সুযোগে আরিফুলের কুনজর পড়ে তার ভাবিরবিস্তারিত পড়ুন

