শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচন-২০২৩ উপলক্ষে

সাতক্ষীরায় গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্রার্থীদের মতবিনিময় সভা

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচন-২০২৩ উপলক্ষে বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার প্রত্যয়ে গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা সার্কিট হাউজ’র সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসমযয় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে পানির স্তর নেমে যাওয়ায়, গভীর নলকূপে পানি উঠছে কম

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপগুলোতে পানি উঠছে কম। চেপে চেপে খুব কষ্টকরে নলকূপ থেকে পানি উঠাচ্ছে মানুষ এমনটাই দেখাগেছে। জলবায়ুর পরিবর্তনই এর অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। নলকূপগুলোতে পানি কম উঠায় মানুষের কষ্ট বেড়েছে। স্থানীয়রা জানিয়েছেন- রাজগঞ্জ এলাকায় ভূগর্ভস্থ পানির ব্যবহার আগের থেকে অনেক বেড়েছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় বাসা-বাড়ির নলকূপে পানি উঠছে কম। এতে নিরাপদ বিশুদ্ধ সুপেয় পানি উঠাতে খুব কষ্টহচ্ছে মানুষের। রাজগঞ্জ হাইস্কুলেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তি ২০২৩ উদযাপন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তি উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ই জানুয়ারি শুক্রবার সকালে সাতক্ষীরা গভমেন্ট হাই স্কুল এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। হীরক জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুজামানের সভাপতিত্বেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এসএসসি-৮২ ব্যাচের পিকনিক ও মিলনমেলা শনিবার

সাতক্ষীরা জেলার সব স্কুলের এসএসসি-৮২ ব্যাচ এর শিক্ষার্থীদের ৩য় বারের মতো পিকনিক ও বর্ণিল ও জাঁকজমকপূর্ণ মিলন মেলা ১৮ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা শহরের অভিজাত বিনোদনের স্থল খড়িবিলা মন্টু মিয়ার বাগান বাড়ি নানা আয়োজনে উৎসব মূখর পরিবেশে এই তৃতীয় পুনর্মিলনী মিলনমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা জেলা থেকে প্রাক্তন ২৫০/৩০০ শতাধিক নারী-পুরুষসহ শিক্ষার্থীর পরিবারসহ অংশ নেবে তৃতীয় বারের মত এই জাঁকজমকপূণ আয়োজনে। আয়োজনের মধ্যে থাকবে বিভিন্ন খেলাধুলা, দুপুরের লাঞ্চ, নাচ, গান,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ব্রহ্মরাজপুরে আট দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

স্বর্গীয় বাবু পশুপতি স্মৃতি আট দলীয় নকআউট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ডিবি ইউনিাইটেড হাইস্কুল মাঠে ব্রহ্মরাজপুর ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক ও ডি.বি.ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি.বি.ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, ইউপি সদস্য লুৎফর রহমান, ইউপি সদস্যবিস্তারিত পড়ুন

কক্সবাজারে মা-ছেলের মরদেহ উদ্ধার আবাসিক হোটেল থেকে

কক্সবাজার কলাতলীর আবাসিক হোটেল সী আলিফের ৪১১ নং কক্ষ থেকে পুলিশ মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের সী আলিফ হোটেল থেকে উদ্ধার করা হয় এই মরদেহ। পুলিশ বলছে মরদেহ দুইটি মা-ছেলের। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় মেলেনি। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) রফিকুল ইসলাম। ওসি রফিকুল ইসলাম বলেন, ‘নিহত নারী চট্টগ্রাম বাঁশখালীর বাসিন্দা। সে গত ১৪ ফ্রেবুয়ারি ৩টিবিস্তারিত পড়ুন

প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ চলতি মাসেই

প্রাথমিকে পঞ্চম শ্রেণিতে টানা ১৩ বছর পর আবারও বৃত্তি পরীক্ষা হয়েছে। গত ৩০ ডিসেম্বর এ পরীক্ষা হয়। এতে অংশগ্রহণ করে ছয় লাখ শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাচ্ছে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী। আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বৃত্তির ফলাফল প্রকাশ করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিলবিস্তারিত পড়ুন

জুবায়ের হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান আজ

সড়ক দুর্ঘটনায় নিহত জুবায়ের হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান আজ শুক্রবার বাদ আসর অনুষ্ঠিত হবে। নিহত কিশোরের নাম জুবায়ের হোসেন (১৬)। সে সাতক্ষীরা শহরের ইটাগাছা পূর্বপাড়া এলাকার শেখ শামসুর রহমান ওরফে শামু মিয়ার নাতি এবং শেখ কবিরুজ্জামানের ছেলে। মরহুমের নিজস্ব বাড়িতে দোয়া অনুষ্ঠানে এলাকাবাসিকে অংশগ্রহণ করতে আহŸান জানিয়েছে তার বড় চাচা ঠিকাদার শেখ মনিরুজ্জামান (মন্টু)। প্রসঙ্গত: ১০ ফেব্রæয়ারি বেলা ১১টা দিকে সাতক্ষীরা শহরের অদূরে ঋশিল্পীর সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায়বিস্তারিত পড়ুন

বাংলাদেশকে আরও উন্নত ও সম্মৃদ্ধশীল করার প্রত্যয়ে এমপি রবি

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারি) সকালে মাদ্রাসা চত্বরে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হোসেন’র সার্বিক ব্যবস্থাপনায় নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা-২ এঁর ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ

মাননীয় জাতীয় সংসদ সদস্য, সাতক্ষীরা-২ মহোদয় এঁর ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারি) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, বাঁশদহা ইউনিয়নেরবিস্তারিত পড়ুন