Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় ইউরেকা কমপ্লেক্স মসজিদ সংলগ্ন চত্বরে তাফসিরুল কুরআন মাহফিল

কলারোয়ায় ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদ সংলগ্ন মাঠে এক তাফসিরুল কুরআন মাহফিল-২৩’ অনুষ্ঠিত হয়েছে। ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদ এলাকায় কবর স্থান প্রতিষ্ঠা করার উদ্যোগে বুধবার (১৫ ফেব্রুয়ারী) বাদ আসর মাহফিলটি অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, উপজেলা আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন শ্যামনগরের দারুল উলুম কওমি মাদ্রসার শিক্ষক আলহাজ্ব মাওঃ মুফতি মোঃ হাফিজুর রহমান যুক্তিবাদী। ইউরেকা কমপ্লেক্সের সভাপতি সহকারী অধ্যাপক আলমগীরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় চন্দনপুরে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিকরণ শীর্ষক প্রশিক্ষণ

কলারোয়ায় চন্দনপুরে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিকরণ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ১৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় চন্দনপুর প্রাণীসম্পদ কৃষক মাঠ স্কুলে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের ( এলডিডিপি) আওতায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার সজলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রাথমিক শিক্ষা পদক ও পুরস্কার বিতরণ

কলারোয়ায় প্রাথমিক শিক্ষা পদক-২৩’ ও ক্রীড়া প্রতিযোগীতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ওই পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বুধবার( ১৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সরকারি পাইলট হাইস্কুল মাঠে বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার এইস,এম রোকনুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার রবি শংকর দেওয়ান, এটিএম মাসুদুরবিস্তারিত পড়ুন
নড়াইলে কালের বির্বতনে শিমুল গাছ ও ফুল প্রায় বিলুপ্তির পথে

নড়াইলে কালের বির্বতনে অপরূপ সাজ সজ্জিত শিমুল গাছ ও ফুল প্রায় বিলুপ্তির পথে। প্রকৃতিতে শুরু হয়েছে বসন্ত, ফাগুনের লাল রং মানেই যেন শিমুল ফুল। দখিনের গ্রামীন জনপদ ও মাঠ-ঘাট জুড়েই শিমুল ফুল তার লাল পাপড়ি মেলে সৌন্দর্য ছড়াচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নড়াইলের তিনটি উপজেলায় অনেক গ্রামের আঞ্চলিক সড়কের দু’পাশে সারিবদ্ধ গাছের দিকে দূর থেকে হঠাৎ তাকালে মনে হবে কেউ যেন লাল গালিচা বিছিয়ে রেখেছেন। নিঃসঙ্গ পথের পাশেবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে ইরি-বোরো ক্ষেতে পরিচর্যা ও সার প্রয়োগে ব্যস্ত কৃষকেরা

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মাঠে মাঠে এখন ইরি-বোরো ধান ক্ষেত পরিচর্যা ও সার প্রয়োগে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। সকাল থেকে সন্ধা পর্যন্ত ইরি-বোরো ক্ষেতে সময় দিচ্ছেন তারা। রাজগঞ্জ অঞ্চলে ইরি-বোরো ধানের চারা রোপনের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে বলে জানাগেছে। এখন রাজগঞ্জ অঞ্চলের মাঠের পর মাঠ, যে দিকে চোখ যায়, সে দিকে দেখা যাচ্ছে কচি সবুজ, উঠতি বয়সের ইরি-বোরো ধানের চারা। তাই এ অঞ্চলের কৃষকেরা বুকে রঙ্গিন স্বপ্ন ধারণ করে ইরি-বোরোবিস্তারিত পড়ুন
এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে অন্তর

মোঃ অমিউর রহমান অন্তর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। তার ইচ্ছা ভবিষ্যতে মানুষের মত মানুষ হয়ে, দেশ ও জাতির সেবা করা। অন্তর যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ডিগ্রী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। উল্লেখ্য- অন্তর পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলো। অন্তর রাজগঞ্জ ডিগ্রী কলেজের ভূগোল বিভাগের প্রধান সহকারী অধ্যাপক গাজী মোহাম্মাদ আমিনুর রহমান সাগর ও গৃহিনী নিগার সুলতানার ছেলে। এই ফলাফলে অন্তর ওবিস্তারিত পড়ুন
ছাত্রলীগ নেত্রীর, বিবস্ত্র করে নির্যাতন : অভিযোগ শুনবেন হাইকোর্ট

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ নেত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে এক ছাত্রীকে হলের গণরুমে নিয়ে রাতভর মারধর ও শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে। ওই ছাত্রীকে এ সময় চড় থাপ্পড়, চুল ধরে টানা, অকথ্য ভাষায় গালিগালাজ এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করেছেন বলে ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে। এ ঘটনা নজরে আনা হয়েছে হাইকোর্টের। আদালত এ বিষয়ে শুনানির জন্য সময় নির্ধারণ করেছেন বুধবার দুপুর ২টা। এ সময় আইনজীবীকে লিখিত আবেদনবিস্তারিত পড়ুন
রেলের টিকিট চেকিং ব্যবস্থায় পজ মেশিন যুক্ত হচ্ছে

আগামী ১ মার্চ থেকে রেলের টিকিট চেকিং ব্যবস্থায় পজ (POS) মেশিন যুক্ত হচ্ছে। এছাড়া জাতীয় পরিচয় পত্র যাচাইয়ের মাধ্যমে চালু হচ্ছে ট্রেনের টিকেটের ব্যবস্থাও। এছাড়াও আগামীকাল ১৬ ফেব্রুয়ারি থেকে জাতীয়পত্র দিয়ে যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের সিস্টেমে নিবন্ধন করতে পারবেন। অনলাইনে ক্রয় করা টিকিট অনলাইনে রিফান্ড ব্যবস্থা করার কার্যক্রমও শুরু হবে মার্চ থেকে। বুধবার সকালে রেলভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় রেলমন্ত্রী জানান, প্রাথমিকভাবেবিস্তারিত পড়ুন
নড়াইলে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাস”র চাবি হস্তান্তর

নড়াইলে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাস”র চাবি হস্তান্তর। মুজিববর্ষে কেউ থাকবেনা গৃহহীন” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নে লক্ষ্যে নড়াইলে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মান প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে “বীর নিবাস” এর চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে নড়াইলসহ দেশের ৫টি জেলার বীর নিবাস এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ,ক,মবিস্তারিত পড়ুন
বস্ত্রখাতে বাংলাদেশের অবদান অপরিসীম অর্থনীতিতে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের বস্ত্র উৎপাদন ও বিদেশে রপ্তানির ঐতিহ্য রয়েছে। পোশাক শিল্প মেয়েদের কর্মসংস্থানে নতুন দ্বার উন্মোচন করেছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে কাজ করে নারীরা এসে। এর ফলে গ্রামীণ অর্থনীতিতেও তারা বিশেষ অবদান রাখছে। একেকটি পরিবারও আর্থিক সচ্ছলতা ফিরে পাচ্ছে। মঙ্গলবার সকালে জাতীয় বস্ত্র দিবস উদযাপন ও ৬টি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বস্ত্রখাতেবিস্তারিত পড়ুন

