Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় ৪ দিন ব্যাপি ৭ম কাব ক্যাম্পুরী-২৩’ র উদ্বোধন

কলারোয়ায় ৭ম কাব ক্যাম্পুরী-২৩’ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল চত্বরে ৪ দিন ব্যাপি ওই কাব ক্যাম্পুরী’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও উপজেলা স্কাউটসের সভাপতি রুলী বিশ্বাস। বক্তব্যে তিনি, কাব ক্যাম্পুরী দলের কোমলমতি শিশুদের শৃংখলাবোধ, নিয়মানুবর্তীতা, সময়ানুবর্তিতা, নৈতিক শিক্ষা সহ শরীর গঠন ও স্বাবলম্বী হতে স্কাউটসের ভূমিকা তুলে ধরে নিজেকে গড়ে তুলতে এই পথ অনুসরন করার পরামর্শ দেন।বিস্তারিত পড়ুন
ফরিদপুরে চালককে হত্যা করে ছিনতাই ভ্যান

ফরিদপুরের মধুখালীতে চালককে হত্যা করে দুবৃর্ত্তরা ভ্যান ছিনতাই করেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বকশীপুর রাস্তার পাশ থেকে নয়ন শেখ (২৫) নামের ঐ ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভ্যানচালক নয়নের বাড়ি রায়পুর ইউনিয়নের বড় গোপালদি গ্রামে। সে ঐ গ্রামের লুৎফর শেখের ছেলে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নয়ন শেখ বুধবার বিকেলে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়। এরপর আর বাড়িতে ফেরেনি। রাতে বিভিন্ন স্থানে খোঁজ করেওবিস্তারিত পড়ুন
দুই শ্রমিকের প্রাণ গেল বাসচাপায়

বাসচাপাই কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেল আরোহী দুই বেকারি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক। ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টার দিকে বরুড়া-লালমাই সড়কে উপজেলার মৌলভীবাজারে এ ঘটনা ঘটে বলে জানান বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার। নিহতরা হলেন- জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকার বাসিন্দা অহিদুর রহমান (৪০) ও সাগর মিয়া (২৮)। তারা বরুড়া পৌরসভার একটি বেকারিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথাবিস্তারিত পড়ুন
উপজেলার শীর্ষে
এইচএসসি’তে কলারোয়া সরকারি কলেজের ১৫৬ পরীক্ষার্থী ‘এ’প্লাস

কলারোয়ায় এইচএসসি পরীক্ষা-২২’ প্রকাশিত ফলাফলে কলারোয়া সরকারি কলেজে ১৫৬ জন পরীক্ষার্থী এ (+) প্লাস গ্রেডে উত্তীর্ণ হয়ে শীর্ষ স্থান দখল করেছে। জানা গেছে, বুধবার সারাদেশ ব্যাপি যশোর উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সহ বিভিন্ন বোর্ডের এইচ এস সি-২২’ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ থেকে ৩০ জন এ প্লাস গ্রেডে উত্তীর্ণ, সোনার বাংলা কলেজ (সোনাবাড়িয়া) থেকে ৩০ জন এ প্লাস, বেগম খালেদা জিয়া কলেজ থেকে ২৭বিস্তারিত পড়ুন
কলারোয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির পরিচিতি সভা
কলারোয়া উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিষ্ট সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির নব গঠিত কমিটির আহবায়ক নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সমিতির সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক এসএম কবীর উদ্দীন বাবলু। অন্যান্যদের মধ্যেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সিংহলাল বাজারে আ.লীগের কর্মী সভা
কলারোয়ার ২নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সিংহলাল বাজারে অবস্থিত আ.লীগ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি আগামি দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে জয়ী করতে দলীয় সকল নেতা- কর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগনের পাশে থাকার আহবান জানান। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপন্থিত ছিলেন জালালাবাদ ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
ফল প্রকাশ করতে পেরেছি ৫৭ দিনের মধ্যে : শিক্ষামন্ত্রী

“শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের কঠোর পরিশ্রমের কারণে পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। তাদের প্রচেষ্টায় পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মধ্যে প্রকাশ করতে পেরেছি ফলাফল। ” বুধবার প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন এসব কথা। তিনি বলেন, করোনা মহামারীর আগে এপ্রিলে পরীক্ষা হলেও এবার মহামারী ও কিছু অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ঘটার ফলে যথাসময়ে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। কিন্তু শিক্ষার্থীদের অনলাইনে পাঠ ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষাবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বেলজিয়ামের রানি মাথিল্ডের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ সফররত বেলজিয়ামের রানি মাথিল্ডে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলজিয়ামের রানি এ সাক্ষাৎ করেন। এর আগে গতকাল কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বেলজিয়ামের রানি। তিন দিনের সফরে গত ৬ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছান বেলজিয়ামের রানি মাথিল্ডে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অ্যাডভোকেট (দূত) হিসেবে বাংলাদেশ সফরে এলেন তিনি।বিস্তারিত পড়ুন
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিলেন ১২ লাখ তিন হাজার ৪০৭ জন। বুধবার বেলা ১১টার পর প্রধানমন্ত্রীর কার্যালয় চামেলী হলে শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। দুপুরে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। তবে তার আগেই নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল আপলোড করা হবে।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার জোড়দিয়ায় পূর্ব শত্রুতা জের ধরে নারীকে পিটিয়ে আহত

পূর্ব শত্রুতা জের ধরে সাতক্ষীরা সদর উপজেলার জোড়দিয়া গ্রামে এক নারীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকালে। আহত গৃহবধুর নাম সেলিনা বেগম(৪০)। তিনি ওই গ্রামের আব্দুল বারী বিশ্বাসের স্ত্রী। এ ঘটনায় সদর থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে জানা যায়, জোড়দিয়া মধ্যপাড়া গ্রামের কেয়াম উদ্দিন বিশ্বাসের ছেলে আব্দুল বারী বিশ্বাসের সাথে একই গ্রামের আফিল উদ্দিন মোড়লের ছেলে আকবর আলী মোড়লের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। সেই বিরোধের জেরবিস্তারিত পড়ুন

