Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কালিগঞ্জের পারুলগাছা প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কালিগঞ্জের পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ রবিবার (২৯ জানুয়ারী) সকালে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অভিভাবক ও শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার নয়ন কুমার সাহা। প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের এসএমসি’র সদস্য গ্রামডাক্তার তরুন কুমার রায়। মা ও অভিভাবক সমাবেশে অভিভাবকবিস্তারিত পড়ুন
স্নাতক পাশ করেই নার্সারী থেকে মাসিক আয় ৫ লাখ টাকা

কৃষি কাজকে অনেকে কটুক্তির চোখে দেখলেও স্নাতক পাশ করেই কৃষিতে সফলতা পেয়েছেন পিন্টু হোসেন (২৫)। নার্সারী ব্যবসা থেকে তিনি এখন প্রতি মাসে আয় করেন ৫ লাখ টাকা। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের মো. রফিকুল ইসলাম মানিক এর পুত্র। যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইসলাম শিক্ষায় স্নাতক পাশ করে পিন্টু পুরোপুরি ঝুকে পড়েন নার্সারী ব্যবসায়। পিন্টু জানান, ২০০৬ সালে মাত্র ১০ হাজার টাকা নিয়ে তার বাবা আসেন কাঠের ব্যবসায়। ধীরে ধীরে কাঠেরবিস্তারিত পড়ুন
ঘরে ঘরে পৌঁছে দিতে হবে স্বাধীনতার সুফল : প্রধানমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে স্বাধীনতার সুফল। কাজ করছি আমরা এ লক্ষ্যে। রবিবার দুপুর ১২টায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় পুলিশ প্রশাসনের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় পুলিশ সাহসী ভূমিকা রাখছে। দক্ষ ও বিজ্ঞানভিত্তিকভাবে গড়ে তুলতে হবে পুলিশ বাহিনীকে। নিজেদের জীবন ঝুঁকি নিয়ে তারা কাজ করে গেছে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে।
‘স্বরূপ বিএনপির দুর্নীতি গণমাধ্যমেই উত্থাপিত হয়েছে বার বার’

স্বরূপ গণমাধ্যমেই বিএনপির দুর্নীতি ও জঙ্গিবাদের উত্থাপিত হয়েছে বার বার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গত শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়। স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘সম্প্রতি বিএনপির দুর্নীতিবাজ শীর্ষ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন টিআইবির কর্মকর্তা, তার সূত্র ধরে সময় টিভি সংবাদ প্রচার করেছে। সেই সংবাদে খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতিরবিস্তারিত পড়ুন
পাঠানের পর আসছে শাহরুখের ‘জাওয়ান’

বক্স অফিসে ‘পাঠান’চলছে ঝড়। শাহরুখ খান অভিনীত এই ছবি গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে। পাঠান-এর হাত ধরে চার বছর পর বড় পর্দায় কামব্যাক করেছেন বলিউড বাদশাহ। বক্স অফিসে তুমুল ব্যবসা করছে ছবি। চলতি বছর মুক্তি অপেক্ষায় রয়েছে তার আরও দুটি ছবি। ‘পাঠান’-এর পাশাপাশি ‘জাওয়ান’ এবং ‘ডানকি’-র ঘোষণা আগেই সেরেছে। ‘জাওয়ান’-এর পরিচালক জনপ্রিয় দক্ষিণী পরিচালক অ্যাটলি। ইতোমধ্যেই দফায় দফায় ছবির শুটিং সেরেছেন শাহরুখ খান। একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ১ ফেব্রুয়ারি ‘জাওয়ান’-এরবিস্তারিত পড়ুন
ব্রাজিল অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন, আর্জেন্টিনার বিদায়

লাতিন আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে উড়ছে ব্রাজিল। প্রতিযোগিতার গ্রুপপর্বে আর্জেন্টিনাকে হারানোর পর এবার প্যারাগুয়েকেও হারিয়েছে সেলেসোও যুবারা। অপরদিকে বাঁচা-মরার লড়াইয়ে কলম্বিয়ার কাছে হেরে আসর থেকে বিদায় নিতে হয়েছে আর্জেন্টিনার। গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ প্যারাগুয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। ২২তম মিনিটে কেভিন পেরেইরার গোলে প্যারাগুয়ে এগিয়ে গেলেও আট মিনিট পর সেলেসাওদের সমতায় ফেরান স্তেনিও। বিরতির পর ৫৫তম মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনাল্দ ফালকোসকি।বিস্তারিত পড়ুন
শ্বশুর পুত্রবধূকে অন্যত্র বিয়ে দিলেন!

ভারতের ওড়িশার সাবেক বিধায়ক নিজের পুত্রবধূকে অন্যত্র বিয়ে দিয়েছেন। জানা গেছে, প্রায় দেড় বছর আগে করোনাভাইরাসে আক্রান্ত মৃত্যু হয় বিধায়ক নবীন নন্দের ছেলে সম্বিত নন্দের। তাই পুত্রবধূর ভবিষ্যতের কথা চিন্তা করে পুত্রবধূ মধুস্মিতাকে অন্যত্র বিয়ে দেন তিনি। গত ২৪ জানুয়ারি ভুবনেশ্বরের নয়াপল্লি এলাকার লক্ষ্মী মন্দিরে বালাসোর জেলার রেমুনার শিব চন্দনের সঙ্গে হিন্দু রীতি অনুযায়ী মধুস্মিতার বিয়ে দেন প্রাক্তন ওই বিধায়ক। ২০২১ সালের মে মাসে কোভিডে আক্রান্ত হন সম্বিত। এরপর তার ফুসফুসেবিস্তারিত পড়ুন
মণিরামপুরে বিদ্যুতায়িত হয়ে ঘের মালিকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামে মাছের ঘেরে অক্সিজেন মোটর মেরামত করতে যেয়ে বিদ্যুতায়িত হয়ে আবুল কালাম আজাদ (৩৬) নামের এক মাছের ঘের মালিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি-২০২৩) সন্ধ্যার আগে নিজ মাছের ঘেরে তার মৃত্যু হয়। নিহত আবুল কালাম আজাদ উপজেলার হরিহরনগর ইউনিয়নের পাচপোতা গ্রামের আব্দুর রহমান মোড়লের ছেলে। জানাগেছে- নিহত আজাদের বাড়ির পাশে, কপোতাক্ষ নদীর পাড়ে মাছের ঘের রয়েছে। সেই ঘেরে একটি বিদ্যুৎ চালিত অক্সিজেন মোটর নিজে পানিতে নেমে মেরামতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সরকারি হাসপাতাল সংলগ্ন ড্রেনটি ময়লা-আবর্জনার স্তুপে বেহাল দশা

কলারোয়ায় সরকারি হাসপাতালের দেয়াল ঘেঁষা ড্রেনটি ময়লা- আবর্জনার স্তুপে ভরাট হয়ে বেহাল দশায় পরিনত হযেছে। ময়লা, আবর্জনার দূর্গন্ধে এলাকাবাসীর বসবাস ও কলারোয়া- সোনাবাড়িয়া রাস্তায় চলা পথচারীদের দূষিত পরিবেশে চলাচলে অনুপোযোগী হয়ে উঠেছে। পানি চলাচল অর্থাৎ ড্রেনের কোন কার্যকারীতা না থাকায় ড্রেনটি ভরাট হওয়ায়, সেই সুযোগে হাসপাতালের প্রধান গেটের পাশে সহ বিভিন্ন স্থান দখল করে ঝুপড়ি দোকান- পাঠ গোড়ে উঠেছে। রমরমা চলছে বাঁশের ব্যবসা। হাসপাতাল সংলগ্ন ৪০০/৫০০ গজ দূরত্বের ড্রেনটির না আছেবিস্তারিত পড়ুন
ডিসি সম্মেলনে উত্থাপিত দাবি অযৌক্তিক ও অবাস্তব : আইইবি

জেলাপ্রশাসক সম্মেলন-২০২৩ এ ডিসিগণ কর্তৃক উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন প্রস্তুত, তদারকি ও ডিজাইন সহ প্রকল্পের আর্থিক ব্যয়ের ক্ষমতা চাওয়ার অযৌক্তিক প্রস্তাব উপস্থাপিত হওয়ায় প্রতিবাদ জানিয়েছে পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। শুক্রবার এই প্রতিবাদ জানানো হয় আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন শীবলুর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে । বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলাপ্রশাসক সম্মেলন-২০২৩ এ উন্নয়ন প্রকল্প নিয়ে ডিসিগণ কর্তৃক যে বক্তব্য উপস্থাপিত হয়েছে তা অবাস্তব ও অযৌক্তিক। এরকম দাবি উত্থাপন করেবিস্তারিত পড়ুন

