শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

“সাতক্ষীরার কন্ঠ” প্রতিযোগীতায় অংশ গ্রহনে কলারোয়ায় শিল্পীদের নিবন্ধন ফর্ম বিতরণ

সাতক্ষীরা জেলা প্রশাসক কতৃক আয়োজিত ‘সাতক্ষীরার কন্ঠ” প্রতিযোগীতায় অংশ গ্রহনে কলারোয়ায় প্রচার- প্রচারনা অব্যাহত রয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস জানান, “সাতক্ষীরার কন্ঠ ” প্রতিযোগীতায় অংশ গ্রহনে ২৫ বছরের উর্দ্ধে শিল্পীদের ১৫ থেকে ৩০ জানুয়ারীর মধ্যে নিবন্ধন ফর্ম সংগ্রহ করতে হবে। সুরের মূর্ছনায় কাপাবো মঞ্চ, গাইবে এবার সাতক্ষীরার কন্ঠ” এই শ্লোগানকে সামনে রেখে, তিনি আরো জানান, আগ্রহী শিল্পীদের কলারোয়া উপজেলা শিল্পকলা একাডেমি ওবিস্তারিত পড়ুন

নড়াইলে নাশকতার মামলায় বিএনপির ৪২জন নেতা-কর্মি কারাগারে প্রেরন

নড়াইলে নাশকতার মামলায় বিএনপির ৪২জন নেতা-কর্মি কারাগারে। নাশকতার মামলায় জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিবভী জর্জসহ পৃথক দুই মামলায় ৪২ জনকে কারাগারে প্রেরন করেছে আদালত। এর মধ্যে সদর থানায় দায়েরকৃত মামলায় ২৯ জন এবং লোহাগড়া থানায় দায়ের কৃত নাশকতার অপর মামলায় ১৩ জনকে কারাগারে প্রেরন করে আদালত। বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আলমাচ হোসেন মৃধা তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুইদিন ব‍্যাপী পিঠা উৎসব শেষ হয়েছে

সাতক্ষীরায় দুইদিন ব‍্যাপি পিঠা উৎসব ও সাংষ্কৃতি অনুষ্ঠান শেষ হল পুরুষ্কার বিতরণ এর মাধ্যমে। মঙ্গলবার ২৪ জানুয়ারি সাতক্ষীরা পাবলিক স্কুলের নিজস্ব ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।পিঠা উৎসব উপলক্ষে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা শতাধিক পদের পিঠা তৈরি করে স্টলে প্রদর্শন করছেন। শিক্ষার্থীদের হাতে তৈরি গ্রামবাংলার ঐতিহ্যবাহী এসব পিঠা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কিনতে দেখা গেছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক আলাউদ্দীন ফারুকী প্রিন্স জানান, করোনার পর এবারই প্রথম এই পিঠাবিস্তারিত পড়ুন

বাবার ওপর ক্ষোভ, মণিরামপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা

যশোরের মণিরামপুরে রাকিবুল ইসলাম (২২) নামের এক কলেজ ছাত্র বিষ পানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি-২০২৩) দুপুরে মণিরামপুর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। রাকিবুল ইসলাম উপজেলার ঘুঘুদা গ্রামের প্রবাসী মশিয়ার রহমানের ছেলে। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বাবা কুয়েত নিতে দেরি করায় ক্ষোভে রাকিবুল আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের। স্থানীয় ইউপি সদস্য বাবর আলী বলেন- রাকিবুলের বাবা দীর্ঘদিন ধরে কুয়েত থাকেন। তিনি ছেলেকে সেখানেবিস্তারিত পড়ুন

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে সেচের জন্য : নসরুল হামিদ

বিদ্যুৎ খাতে বৈশ্বিক সংকটের প্রভাব পড়েছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কৃষিতে এর কোনও প্রভাব পড়বে না। সেচের জন্য। মঙ্গলবার বিদ্যুৎ ভবনে সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বৈশ্বিক সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ খাতে। তবে কৃষি ক্ষেত্র এর জন্য ক্ষতিগ্রস্ত হবে না। কারণ সেচের মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। সেজন্য আমরা জেলা প্রশাসকদেরবিস্তারিত পড়ুন

ক্ষমতা দখল ও আগুন সন্ত্রাসকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে দেশ : প্রধানমন্ত্রী

সংঘাত, আগুন সন্ত্রাস, খমতা দখলকে পেছনে ফেলে ২০০৯ সাল থেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সাড়ে ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে স্কাউট জাম্বুরীর ৩২তম সমাবেশের সমাপ্তি অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, স্কুলের পাশাপাশি মাদ্রাসায়ও স্কাউটিং চালু করতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে স্কাউটিংয়ের প্রশিক্ষণের নির্দেশ দেন তিনি। মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হওয়া নয় দিনব্যাপী এশিয়া প্যাসিফিক আঞ্চলিক স্কাউট ও একাদশ জাতীয় স্কাউটবিস্তারিত পড়ুন

নড়াইলের মধুমতি নদীতে বালুবোঝাই ট্রলার ডুবি যুবকের লাশ উদ্ধার

নড়াইলে বালুবোঝাই ট্রলার ডুবি, যুবকের লাশ উদ্ধার নড়াইলের মধুমতি নদীতে বালুবোঝাই ট্রলার ডুবিতে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৪জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা এলাকার মধুমতি নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুকবকের নাম নাজমুল মৃধা (৩৫) সে জেলার কালিয়া উপজেলার নওয়াগ্রামের আকবার মৃধার ছেলে। ঘটনার সময় ট্রলারে থাকা বায়োজিদ বলেন, ট্রলারে আমরা ৪বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা

কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার(২৪ জানুয়ারী) বেলা ১টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা। অভিযানকালে লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাসপুর ফসলী মাঠ থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে লোহাকুড়া গ্রামের এক্সকাভেটর গাড়ীর (ভেকু গাড়ি, মাটি কাটার যন্ত্র) মালিক জুবায়ের হোসেন(২৮) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের বেঞ্চ সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন ভূমিবিস্তারিত পড়ুন

তালায় সুইট জোনের ব্র্যান্ড শপ উদ্বোধন

সাতক্ষীরায় তালায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত দুগ্ধজাত পণ্য (মিষ্টি-মিঠাই) বিক্রির প্রত্যয়ে যাত্রা করলো সুইট জোনের ব্র্যান্ড শপ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে তালা বাজার মেইন রোড় পোষ্ট অফিস সংলগ্ন এই শপ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়নাধীন এসইপি (ডেইরি ফার্ম) প্রকল্পের রেভিনিউ জেনারেটিং কমন সার্ভিস এর আওতায় দুগ্ধ শীতলীকরণ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রেরবিস্তারিত পড়ুন

নড়াইলে হত্যাকাণ্ডে জড়িত ২ আসামী গ্রেপ্তার রক্তমাখা চাকু মোটরসাইকেল উদ্ধার

নড়াইলে হত্যাকাণ্ডে জড়িত ২ আসামী গ্রেপ্তার রক্তমাখা চাকু মোটরসাইকেল উদ্ধার করেছে নড়াইল জেলা পুলিশ। নড়াইলের কালিয়া উপজেলার কালডাংগা গ্রামের ইয়াছিন মোল্যা (২২) নামের এক রাজমিস্ত্রিকে হত্যার ঘটনা ঘটেছে। নিখোঁজ ইয়াছিনের মৃতদেহ উদ্ধারের মাত্র ১২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামী ও তার প্রধান সহযোগিকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু ও মৃতের ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল সদরবিস্তারিত পড়ুন