Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের ৪০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কলারোয়ায় পৌর সভার ৬ নং ওয়ার্ডের অসহায়, দুস্থ ও শীতার্ত বয়স্কদের মাঝে শীতবস্ত্র( কম্বল) বিতরণ করা হয়েছে। পৌর প্যানেল মেয়র ৭ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের সহায়তায় ৪০ জন অসহায় ও শীতার্ত বয়স্ক মানুষের মাঝে ওই কম্বল বিতরণ করা হয়। বুধবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় পৌরসভাধীন যুগিবাড়ি মোড়স্থ পৌর কাউন্সিলরের কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর আলফাজ হোসেন, পৌর কাউন্সিলর যুবলীগ নেতা জি,এমবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক ট্রাক্টর চালককে ৫ হাজার টাকা জরিমানা

কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গের অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। সোমবার(২ জানুয়ারী) পড়ন্ত বিকালে খোর্দ্দ টু কাজীরহাট সড়কে ধানঘোরা নামক স্থানে অভিযানকালে অবৈধভাবে মাটি উত্তোলন ও বহন করার অপরাধে দরবাসা গ্রামের শফিকুল ইসলামের ছেলে ট্রাক্টর চালক শামীম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতকেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় খোর্দ্দ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে বাঁকড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

কলারোয়ায় খোর্দ্দ কপোতাক্ষ ফুটবল একাডেমির উদ্যোগে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাঁকড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার(২ জানুয়ারী) বিকালে দেয়াড়া ইউনিয়নের খোর্দ্দ হাইস্কুল ফুটবল মাঠে যশোরের বাঁকড়া ফুটবল একাদশ ২-০ গোলে সাতক্ষীরার গাজীরহাট ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি পরিচালনা করেন মেহেদী হাসান ইমন, হুমায়ুন কবির ও মিয়া ফারুক হোসেন স্বপন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় জয়ী দলের খেলোয়ার শুভ। খেলার পুরস্কার বিতরণবিস্তারিত পড়ুন
দৈনিক পূর্বাঞ্চল’র বার্তা সম্পাদক অরুণ সাহার মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

দৈনিক পূর্বাঞ্চল’র বার্তা সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সহ- সভাপতি অরুণ সাহার মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক বিবৃতিদাতারা হলেন: কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ.সভাপতি হাসান মাসুদ পলাশ ও সহ.সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবসে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবস-২৩’ উৎযাপিত হয়েছে। সোমবার(২ জানুয়ারী) সকাল ১০ টায় দিবসটি উৎযাপনে বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত র ্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যলয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস। বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিতবিস্তারিত পড়ুন
সম্মিলিত সামাজিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন-২২’ অনুষ্ঠিত হয়েছে

সম্মিলিত সামাজিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন-২২’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনকে সভাপতি ও সসাজকর্মী রাশেদ হোসেনকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী পরিষদ ঘোষনা করা হয়। “নাশকতা সৃষ্টিকারীদের রুখে অসাম্প্রদায়িক সমাজ বিনির্মানের প্রত্যয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার(৩১ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিকবিস্তারিত পড়ুন
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা-২২’র ফলাফল প্রকাশ শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার। শুরুতেই প্রধান শিক্ষক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুলের স্বাগত বক্তব্য শেষে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর দিথী খাতুন, এস,এম,সি সদস্য রাধাপদ ঘোষ ও গণপতি বিশ্বাস। ফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন ওবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা-২২’ ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় স্কুল চত্বরের শহীদ মিনার পাদদেশে আড়ম্বরের মধ্য দিয়ে ফল প্রকাশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রতি শিক্ষাজীবনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আ’লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সাংবাদিক দীপক শেঠেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ভরভরিয়া বিল পানি সমবায় সমিতির বার্ষিক সাধারন সভা

কলারোয়ায় কুশোডাঙ্গা ইউনিয়নের চিতলায় ভরভরিয়া বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ’র বার্ষিক-২২’ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৮ ডিসেম্বর) সকালে এলজিইডির ক্ষুদ্র পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতাধীন ওই সমবায় সমিতির সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুদীপ্ত কর দীপ্ত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার সৈয়েদ হোসেন, কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাঈদ আলী গাজী, সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম ও সোসিওলজিষ্ট মোঃ রওশন মিয়া। সমিতির সভাপতিরবিস্তারিত পড়ুন
আশা কলারোয়া ব্রাঞ্চ এ মৃত্যু দাবি চেক বিতরণ

সাতক্ষীরার কলারোয়ার আশা সমিতির মৃত্যু দাবি বীমার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ডিসেম্বর) সন্ধ্যায় আশা কলারোয়া ব্রাঞ্চ এ এক অনুষ্ঠানের মাধ্যমে মৃত্যু ব্যক্তির পরিবারের নিকট ওই বীমার টাকার চেক হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন-কলারোয়া পৌর সভার কাউন্সিলর মেজবাহ উদ্দীন লিলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর সন্ধ্যা রাণী বর্মণ, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী। আশা কলারোয়া ব্রাঞ্চ এর সিনিয়র আরএম রবিউল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণবিস্তারিত পড়ুন

