সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বকশীগঞ্জে পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সরকারি গণগ্রন্থাগরে উপজেলা পাট অধিপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত। এসময় বক্তব্য রাখেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আবদুল হামিদ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার, জেলা অধিদপ্তরের মুখ্য পরিদর্শক নুর আলম, পাট পরিদর্শক আব্দুল জলিল,উপসহকারী কৃষি কর্মকর্তাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২৩ উদযাপিত

জুলফিকার আলী,কলারোয়া: কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২৩ উদযাপিত হয়েছে। “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬অক্টোবর) সকালে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে একটি র‌্যালী উপজেলা পরিষদের গুরুত্বপূর্ন স্থান পরিদর্শন করে। পরিদর্শন শেষে উপজেলা চত্বরে স্বাস্থ্য সম্মত হাত ধোয়া প্রদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রাথমিক শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ

জুলফিকার আলী,কলারোয়া: কলারোয়ায় প্রাথমিক শিক্ষা ক্রম বিস্তারণ (দশম ব্যাচের) প্রশিক্ষণ শেষ হয়েছে। তিনদিন ব্যাপি এই প্রশিক্ষণ শেষে ৩০জন শিক্ষকের মাঝে সনদপত্র তুলে দেয়া হয়। বৃহস্পতিবার (২৬অক্টোবর) উপজেলা রিসোর্স সেন্টারে ওই প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নুর ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী শিক্ষা অফিসার মন্ডল মধু সূধনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আসাদুজ্জামান বাবু’র শান্তি সমাবেশ ও মোটর সাইকেল শোভাযাত্রা

শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা: বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে সাতক্ষীরায় শান্তি সমাবেশ ও বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা করেছেন সাতক্ষীরা সদর-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। বৃহস্পতিবার (২৬ শে অক্টোবর) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে সমাবেশ শেষে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মোড়ে এসে শেষ হয়। এর আগে সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২বিস্তারিত পড়ুন

রাজগঞ্জে স্যালাইনের তীব্র সংকট, চরম বিপদে রোগীর স্বজনেরা

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে মানুষের শিরায় দেওয়া স্যালাইনের তীব্র সংকট দেখা দিয়েছে। রাজগঞ্জ বাজারের কোনো ফার্মেসিতে এ স্যালাইন পাওয়া যাচ্ছে না। স্যালাইনের জন্য এক ফার্মেসি থেকে আরেক ফার্মেসি ঘুরছেন রোগীর স্বজনেরা। রাজগঞ্জ এলাকায় পানি শূন্যতা রোগী, শরীর দুর্বল হওয়া ও কলেরা বা ডায়রিয়া রোগী বেড়ে যাওয়ায় স্যালাইনের চাহিদা বেড়ে গেছে। স্যালাইনের সংকটের কারণে স্থানীয় চিকিৎকেরা প্রাথমিক চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। এদিকে ফার্মেসী মালিকেরা বলছেন কোম্পানী থেকে সরবরাহ নেই।বিস্তারিত পড়ুন

আশাশুনিতে সংখ্যালঘুর গাছের ডাব লুটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে এক সংখ্যালঘুর বাড়ির নারিকেল গাছ থেকে আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে দিবালোকে দলবল নিয়ে অর্ধ শতাধিক ডাব পেড়ে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় অভিযোগের পর ওই সংখ্যালঘু পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় ব্রহ্মরাজপুর বৈরাগীপাড়ার মৃত অনীল কর্মকারের পুত্র রবীন্দ্র কর্মকার সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্ত করছেন ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই হাসানুর রহমান। থানায় লিখিত অভিযোগবিস্তারিত পড়ুন

দেবহাটায় বিজয়া পরবর্তী পুনর্মিলনী

নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় বিজয়া দশমী পরবর্তী দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন এর সনাতন ধর্ম অবলম্বী প্রাক্তন ছাত্রদের নিয়ে এক পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় দেবহাটা উপজেলার সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন এর হলরুমে এই পুনর্মিলনী অনুষ্ঠান হয়। দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন এর প্রাক্তন শিক্ষক বাবু গৌরচন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা ব্রাক ইউনিভার্সিটির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নিমাই চন্দ্র মন্ডল, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক প্রিয়ংকর বিশ্বাস, দেবহাটাবিস্তারিত পড়ুন

প্রথম ৯ মাসে গ্রামীণফোনের রাজস্ব আয় ১১,৮৪৫.১ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি: ২০২৩ সালের প্রথম নয় মাসে ১১,৮৪৫.১ কোটি টাকা রাজস্ব আয় করেছে গ্রামীণফোন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪.৯ শতাংশ বেশি। তৃতীয় প্রান্তিকে ৭.৬১ লাখ নতুন গ্রাহক গ্রামীণফোনের সাথে যুক্ত হয়েছেন, ফলে বছরের প্রথম নয় মাস শেষে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২০ লাখ। গ্রামীণফোনের মোট গ্রাহকের ৫৭.৯ শতাংশ গ্রাহক অথবা ৪ কোটি ৭৫ লাখ গ্রাহক ইন্টারনেট সেবা ব্যবহার করছেন। গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘সামষ্টিক অর্থনীতিরবিস্তারিত পড়ুন

নড়াইলে নিশ্ছিদ্র নিরাপত্তায় সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব

উজ্জ্বল রায়,নড়াইল: নড়াইলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব। মঙ্গলবার (২৪ অক্টোবর) শুভ বিজয়া দশমী। আনন্দ ও উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গত (২০ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল শারদীয় দুর্গোৎসব। পাঁচ দিনব্যাপী সকল আনুষ্ঠানিকতা শেষে (বিজয়া দশমী) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় এ দুর্গোৎসব। নড়াইল জেলার পুলিশ সুপারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার পাথরঘাটায় বিদ্যুৎস্পর্শে ঘের কর্মচারীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের একটি ঘেরে বিদ্যুৎস্পর্শে রেজাউল ইসলাম নামের এক ঘের কর্মচারির মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। রেজাউল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের বাসিন্দা। পাথরঘাটা গ্রামের আরিফুল ইসলাম জানান, রেজাউল ইসলাম পাথরঘাটা বিলে জনৈক সুভাষ পোদ্দারের ঘেরের কর্মচারি ছিলেন। বুধবার সকালে তিনি ঘেরের বাঁধে ঘাষ কাটছিলেন। এসময় পাশে পড়ে থাকা বৈদ্যুতিক তারে তার পায়ের স্পর্শ লাগে। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। সাতক্ষীরাবিস্তারিত পড়ুন