Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শিক্ষক-কর্মচারীদের সংবাদ সম্মেলন
সাতক্ষীরার নলতায় ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে প্রতিবন্ধী বিদ্যালয় উচ্ছেদের পায়তারা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার নলতায় অবস্থিত এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় উচ্ছেদ করতে ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে মাঠে নেমেছে একটি মহল। শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পক্ষে আবুল হুসাইন। সংবাদ সম্মেলনে তিনি প্রতিবন্ধী বিদ্যালয় ধ্বংশ না করে এবাদতখানা প্রতিষ্ঠা করতে এবং হুমকি ও অপপ্রচার থেকে রেহায় পেতে বিভিন্ন দাবি তুলে ধরেন। লিখিত বক্তব্যে বলেন, কালিগঞ্জ উপজেলার নলতায় মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম.জে.এফ) এর সহযোগী প্রতিষ্ঠানবিস্তারিত পড়ুন
গ্রেফতারকৃত মাদক মামলার চার্জশীটভূক্ত আসামী দেবহাটার জুয়েল মেম্বারকে পদ থেকে অপসারণ দাবি

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণাঞ্চলের মাদক সম্রাট ইউপি সদস্য আওয়ামী লীগ কর্মী, মাদক সহ বিভিন্ন মামলার চার্জশীটভূক্ত আসামী জাহিদুর রহমান জুয়েল ও তার এক সহযোগীকে ২শ বোতল ফেনন্সিডিলসহ গ্রেফতার হয়েছে। শুক্রবার (৯ নভেম্বর) রাত নয়টার দিকে দেবহাটার পুস্পকাটি এলাকা থেকে তাদেরকে আটক করে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন দেবহাটা উপজেলার ভেন্নাপোতা গ্রামের মোশারফ হোসেন সরদারের ছেলে ও ইউপি সদস্য শীর্ষ মাদক ব্যবসায়ী জাহিদুর রহমান জুয়েল (৩৩) ও সাতক্ষীরা সদরের আলিপুর চাপারডাঙ্গী এলাকার মোশারফ হোসেনবিস্তারিত পড়ুন
সাহিত্য পরিষদ সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা সাহিত্য পরিষদ, সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও সাহিত্য অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) বিকাল ৪টায় শহরের পলাশপোল এলাকায় একটি অভিজাত কনফারেন্স রুমে জেলা সাহিত্য পরিষদ সদর উপজেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে অভিষেক ও সাহিত্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।বিস্তারিত পড়ুন
খুলনা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের কর্মী সমাবেশ

খুলনা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে কর্মী সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উদ্বোধনী ঘোষণা করেন খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক খুলনা মহানগরী আমীর মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তৃতায় মাওলানা আবুল কালামবিস্তারিত পড়ুন
যশোরের ঝিকরগাছায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় পিয়াল হাসান (৩০) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার(০৯ নভেম্বর) বিকাল ৪ টার দিকে ঝিকরগাছা পৌরসভার মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, পিয়াল হাসান বিকালে ঝিকরগাছা রেলস্টেশনে অবস্থান করছিলো। এসময় দুর্বৃত্তরা প্রথমে তাকে লক্ষ করে বোমা বিস্ফোরন ঘটায়। পরে পিয়াল সেখান থেকে দৌঁড়ে পালিয়ে ঝিকরগাছা গার্লস স্কুলের বারান্দায় আসলে দূর্বত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছাবিস্তারিত পড়ুন
দুশ বোতল ফেনন্সিডিলসহ দুজনকে আটক করেছে সাতক্ষীরা ডিবি পুলিশ

নিজস্ব প্রতিবেদক: দুশ বোতল ফেনন্সিডিলসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার(০৮ নভেম্বর) রাত নয়টার দিকে দেবহাটার পুস্পকাটি এলাকায় এ আটকের ঘটনা ঘটে। আটককৃতরা হলেন সাতক্ষীরা সদরের আলিপুর চাপারডাঙ্গী এলাকার মোঃ মোশারফ হোসেন সরদারের ছেলে মোঃ জয়নাল আবেদীন সরদার(৪৫) ও দেবহাটা উপজেলার ভেন্নাপোতা গ্রামের মোঃ মোশারফ হোসেন সরদার এর ছেলে মোঃ জাহিদুর রহমান জুয়েল(৩৩)। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোঃ আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলায় মাদকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় হেলাতলা বাদামতলা জামে মসজিদের দুই গ্রুপের একত্রিত সভা

কলারোয়া প্রতিনিধি, সাতক্ষীরা: কলারোয়া হেলাতলা ইউনিয়নের জামে মসজিদের দুই গ্রুপের একত্রিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (নভেম্বর ৮) দুপুরে গণপতিপুর বাদামতলা জামে মসজিদে জুম্মার নামাজ আগে মসজিদ কমিটির আয়োজনে এ আনন্দময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভায় বক্তব্য মসজিদের উন্নয়ন, নির্মাণ ও সার্বিক ব্যবস্থাপনায় একটি কমিটি থাকতে হয়। সুষ্ঠু ব্যবস্থাপনা ছাড়া একটি প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না। ইসলামী শরিয়তের দৃষ্টিতে মসজিদের ব্যাপারে ছয় শ্রেণির মানুষ দায়িত্বশীল। তাঁরা হলেন—ইমাম-খতিব, মুয়াজ্জিন, খাদেম, মক্তব-পরিচালক,বিস্তারিত পড়ুন
পুরাতন সাতক্ষীরায় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর ৮ম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর ৮তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৮ নভেম্বর ) রাতে পুরাতন সাতক্ষীরা ইসলামী ব্যাংকের নিচে লেকভিউ’র চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে এবং লেকভিউ’র ম্যানেজিং ডিরেক্টর তানজিম কালাম তমাল’র সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে লেকভিউ সুইটস্ এন্ড বেকারীর ৮ম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয। এসময় অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন
বুনিয়াদ কোচিং সেন্টারের আয়োজনে সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা শহর প্রতিনিধি: বুনিয়াদ কোচিং সেন্টারের আয়োজনে বুনিয়াদ বৃত্তি উৎসব ২০২৪ এর বৃত্তি সনদপত্র প্রদান, যশোর বোর্ডে মানবিক বিভাগে প্রথম স্থান অধিকারী আহনাফ তাহসিনকে সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকালে বুনিয়াদ কোচিং সেন্টার প্রাঙ্গণে এ সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বুনিয়াদ কোচিং সেন্টারের পরিচালক নুরজাহান খাতুন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যবিস্তারিত পড়ুন
যশোর -খুলনা -সাতক্ষীরা অঞ্চলে জরুরী পানি নিষ্কাশন পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর -খুলনা -সাতক্ষীরা অঞ্চলে জরুরী পানি নিষ্কাশন পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা উত্তরণ ও পানি কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। উত্তোরণের নির্বাহী পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্ব তালায় উত্তরণ সংস্থার প্রধান কার্যালয়ে ৭ নভেম্বর বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার এস কে মোঃ রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জহিরুল ইসলাম, কেশবপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ইউসুফবিস্তারিত পড়ুন

