মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘অজুহাত’ সবারই আছে

পুলিশ প্রাইভেটকারটি থামাতেই দেখা গেল ভেতরে গাদাগাদি করে ছয়জন বসে আছেন। লকডাউনে কেন বের হয়েছেন- পুলিশ কর্মকর্তা জানতে চাইলে, ভেতরে বসা বয়স্ক ব্যক্তিটি একটি চিকিৎসাপত্রের ফাইল এগিয়ে দিলেন। পুলিশ কর্মকর্তা দেখলেন, রোগীকে গত ২৫ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ছাড়পত্র দেখা হয়েছে।

‘রিলিজ তো ২৫ জুন হয়েছে। আজ কোথায় গিয়েছেন’- পুলিশ কর্মকর্তা জানতে চাইলে ওই ব্যক্তি সামনের সিটে বসা এক মধ্যবয়স্ক ব্যক্তিতে দেখিয়ে বলেন, ওর চিকিৎসা হচ্ছে। সমস্যা হওয়ায় আজ আবার ডাক্তারের কাছে যেতে হয়েছে।

আজ চিকিৎসার কাগজ কোথায়- পুলিশ জানতে চাইলে ওই মুরব্বি বলেন, আজ কোনো কাগজ দেয়নি।

অনুনয়-বিনয়ের একপর্যায়ে পুলিশ কর্মকর্তা গাড়িটি ছেড়ে দেন। এই ঘটনা কঠোর বিধিনিষেধের প্রথম দিন সকালে পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ড চেকপোস্টে। এই মহাসড়ক ধরে পণ্যবাহী যানবাহন ছাড়াও প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল, রিকশা চলাচল করতে দেখা গেছে।

পুলিশ প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল দেখলেই থামাচ্ছেন- কিন্তু সবাই কোনো না কোনো অজুহাত দেখাচ্ছেন। বাইরে বের হওয়ার কারণ একেবারে অযৌক্তিক হলে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে পুলিশ। কোনো কোনো ক্ষেত্রে মানবিক বিবেচনায় দেয়া হচ্ছে ছাড়।

মো. রুবেল হোসেন মোটরসাইকেলে স্ত্রী ও বাচ্চা নিয়ে রওনা হয়েছেন। চেকপোস্টে আটকে দেয় পুলিশ। রুবেল বলেন, আমরা শাশুড়ি খুব অসুস্থ, তাই স্ত্রীকে নিয়ে চাঁদপুর যাচ্ছি। পুলিশ জানতে চান- আপনার শাশুড়ি যে অসুস্থ এর প্রমাণ কী? আপনার মোটরসাইকেলে তো হাঁড়ি-পাতিল।

এবার রুবেল বলেন, ‘আমি শ্যামলি গাড়ির ড্রাইভার। বাসাও ছেড়ে দিছি স্যার, তাই সামান্য কিছু মালসামানা ছিল সেগুলোও নিয়ে নিছি।’

এবার রুবেলের স্ত্রী বলেন, ‘স্যার আমরা মিথ্যা কইতাছি না। আমরা মায়ের অসুখ। লকডাউন জানি তারপরও বাইর হইছি। কী করমু স্যার।’

একপর্যায়ে পুলিশ ছেড়ে দেয় মোটরসাইকেলটি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুই কর্মী এক মোটরসাইকেলে যাচ্ছিলেন, আরোহীর মাথায় হেলমেটও ছিল না। তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ায় হেলমেট নিতে পারেননি। তারাও জরুরি কাজ করছেন বলে দাবি করেন। পুলিশকে তাদের ছেড়ে দিতে হয়।

ব্যাটারিচালিত রিকশাকেও সুযোগবুঝে মহাসড়কে আসার চেষ্টা করতে দেখা গেছে। এমন একটি রিকশা আসতে দেখে পুলিশ দূর থেকে ইশারা করতেই চালক ঘুরিয়ে উল্টো ছুট।

একটি পিকআপভ্যানে আট থেকে ১০ জনের মতো লোক দাঁড়িয়ে আছেন। পুলিশ থামাতেই তারা বললেন, যাত্রাবাড়ী আড়ত থেকে সবজি নিয়ে এসেছেন তারা সবজিবিক্রেতা। কিন্তু পিকআপে নামমাত্র সবজি ছিল।

রায়েরবাগ চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন ডেমরা ট্রাফিক জোনের সার্জেন্ট মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, আমাদের মূল চেকপোস্ট এই মহাসড়কের কুবা মসজিদ এলাকায়। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, যারা চলাচল করতে পারবেন, আমরা শুধু তাদেরই অ্যালাও করছি। বাকিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি।

তিনি বলেন, ‘বিদেশফেরত যাত্রীদের গাড়ি আসছে, আমরা তাদের ছেড়ে দিচ্ছি। শিল্প-কারখানার কর্মী বহনকারী গাড়িগুলোকেও আমাদের চলতে দিচ্ছে হচ্ছে। নিয়ম মেনে চলাচল করায় দুটি মাইক্রোবাসের বিরুদ্ধে আমরা মামলা দিয়েছি।’

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আজ (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ থাকবে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।

এ সময়ে জরুরি সেবা দেয়া দফতর-সংস্থা ছাড়া সরকারি-বেসররকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল দোকানপাট বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা। জনসমাবেশ হয় এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।

কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদি বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে ২১টি শর্ত দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ যাতে কোনোভাবেইবিস্তারিত পড়ুন

১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ১২৩ বছর, তবে পরিবারের দাবি প্রকৃত বয়স আরওবিস্তারিত পড়ুন

পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটেরবিস্তারিত পড়ুন

  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সার্থক ও সফল হয়েছে : হুমায়ুন কবির
  • ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকা ছাড়াল
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
  • বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন