শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অপকর্মকারীদের ঠাঁই বিএনপিতে নেই : সাতক্ষীরার কর্মশালায় তারেক রহমান

আবুল কাসেম ও গাজী হাবিব সাতক্ষীরা থেকে: অপকর্মকারী নেতা-কর্মীকে একচুল ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপির প্রতি জনগণের আস্থা ধরে রাখতে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আর সরকারে গেলে দুর্বৃত্তদের কোন ছাড় দেয়া হবেনা বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকেলে সাতক্ষীরা তুফান কনভেনশান সেন্টারে আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ৩১ দফা বাস্তবায়নে সাতক্ষীরায় কর্মশালাত্তোর এক প্রশ্নোত্তোর পর্বে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ৬০ লাখ মামলা ছিল। বিএনপি নেতা-কর্মীরা দু:সহ জীবন-যাপন করেছেন। অনেক কষ্ট ও আপোষহীনতার বিনিময়ে আজকে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা পেয়েছে। সেই আস্থা গুটিকয়েক মানুষের জন্য নষ্ট হতে দেয়া যায়না।

তাই সাধারণ জনগণের পাশে থেকে তাদের মন জয় করতে নেতা-কর্মীদের নির্দেশনা দেন তিনি।

আগামীতে বিএনপি রাস্ট্রীয় ক্ষমতায় আসলে সাতক্ষীরায় রেল লাইন নির্মাণ করা হবে। এছাড়া অস্বচ্ছল নারীদের জন্য কার্ড প্রদান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, সামাজিক সুবিচারসহ কল্যাণমুলক রাস্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্ব কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, নির্বাহী সদস্য ডা. শহিদুল আলম, কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির সাবেক সভাপতি রহমাতুল্লাহ পলাশ, বর্তমান যুগ্ম আহবায়ক তারিকুল হাসান প্রমূখ।

দিনব্যাপী কর্মশালার শেষ পর্বে বিকেলে ভার্চ্যুয়ালী যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময় তিন জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার কাছে ৩১ দফাসহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করেন এবং তিনি তার দলের ভবিষ্যত পরিকল্পনার আলোকে উত্তর দেন।

একই রকম সংবাদ সমূহ

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক