বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবকাঠামো সংকটে পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা একটি জনবহুল এলাকা। এই উপজেলার আইন শৃঙ্খলা পরিস্হিতি স্বাভাবিক রাখতে আধুনিক সুযোগ সুবিধা সহ নতুন থানা ভবন নির্মান প্রয়োজন। বর্তমানে এখানে অবকাঠামো সমস্যা এত বেশি যে কখনো কখনো মামলা লেখার জন্য জায়গা পায় না কোন কোন এসআই ও এএসআই। কেউ কেউ বাসায় বসেই মামলা লিখেন।

মঠবাড়িয়া থানায় কর্মরত আছে ৭১ জন পুলিশ আর থানার জনসংখ্যা প্রায় ৫ লাখ। পুলিশের নিজেদের প্রশাসনিক কাজ ঠিকভাবে করারই জায়গা নেই। সাধারণ মানুষ থানায় আসলে আইনি সেবা দিতে তাদের হিমশিম খেতে হয়।

বর্তমান পুলিশ জনবান্ধব ও জনগণের পুলিশ হয়ে কাজ করছে। কিন্তু সেবাপ্রার্থীদের বসতে দিতে পারে না মঠবাড়িয়া থানা পুলিশ। এতে অফিসারদের মাঝে মাঝে অনুতপ্ত হতেও দেখা যায়। প্রশাসনিক কাজ করার জন্য পরিমিত জায়গা না থাকায় দ্রুত আইনি সেবা থেকে বঞ্চিত হতে হয় অনেককে।

মঠবাড়িয়া থানার ওসির বাসা বর্ষার মৌসুমে জোয়ারের পানিতে ও বৃষ্টির পানিতে তলিয়ে যায়। পরিবার নিয়ে স্যাতস্যাতে পরিবেশে থাকতে হয় তাকে। বাসা পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রতিবছর।আধুনিক পুলিশ বাহিনী হিসেবে এটা অনেকটা বেমানান।

তদন্ত ওসির থাকার কোন সরকারি বাসা বা কোয়ার্টার নাই। দোতলায় কনস্টেবলদের থাকার পাশের রুমেই থাকতে হয় তাকে। থাকার রুমের স্পেসও সংকীর্ণ। মহিলা পুলিশ ও কনস্টেবলদের থাকার কোন ব্যারাক নাই। মালখানা ও অস্ত্রাগারের জায়গা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংরক্ষণের তেমন পরিবেশ নেই। আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য নেই ইন্টারোগেশন সেল।

এসআই ও এএসআইদের জন্য পর্যাপ্ত কক্ষ ও আসন ব্যবস্থাও নেই। ৫ জন বসার যোগ্য একটি কক্ষে এসআইদের গাদাগাদি করে বসতে হয়। ১৭ জন এসআই বসার মত কোন কক্ষ নেই। কেউ কেউ ফাইলপত্র টেবিলে রাখতে না পেরে ব্যাগে বহন করে বাসায় নিয়ে যান আবার থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী (অঃ দাঃ) মোঃ আব্দুল্লাহ আল মাসুম জানান, থানা পুলিশের অবকাঠামো সংকট নিরসনে আধুনিক ভবন নির্মানের জন্য সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ জেলা পুলিশ সুপারের নিকট ডিমান্ড নোট পাঠাবে। পুলিশ সুপার বিষয়টি বিবেচনা করে পুলিশ হেডকোয়ার্টারে অগ্রগামী করবেন। পুলিশ হেডকোয়ার্টার গণপূর্ত বিভাগে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেওয়া সংক্রান্ত চিঠি দিলে আমরা পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রেরন করব। এরপর মাননীয় প্রধানমন্ত্রী একনেকে প্রস্তাবনাটি পাস করতে পারেন।

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোঃ ইব্রাহীম বলেন, দেশের সব থানায় পর্যায়ক্রমে আধুনিক থানা ভবন নির্মানের উদ্যোগ নিয়েছে সরকার। আধুনিক পুলিশ বাহিনী পুরাতন ও জরাজীর্ণ ভবনে থেকেও নিরলসভাবে জনগণের সেবা দিয়ে যাচ্ছে।
পুলিশ বাহিনী জরাজীর্ণ ভবনে থেকেও সেবা দেওয়ার বিষয়টি নজড়ে পড়ায় ধন্যবাদ দিয়ে তিনি বলেন, অবকাঠামো সংকট নিরসনে অফিসার ইনচার্জ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টারে প্রস্তাবনা পাঠাতে পারেন।

একই রকম সংবাদ সমূহ

সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর

২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে ছয় বছরে সারা দেশেবিস্তারিত পড়ুন

ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্মবিস্তারিত পড়ুন

মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয়বিস্তারিত পড়ুন

  • চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর
  • ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
  • রাজশাহীতে আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা
  • জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী
  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী