মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবশেষে ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন দেওয়া শুরু

অবশেষে এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি) দেয়া শুরু হলো। আজ ৩ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন নয়টি অঞ্চলের নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে পাইলটিং হিসেবে সেপ্টেম্বর মাসের বেতন ইএফটিতে পাঠিয়েছে। ঢাকার একটা ও বরিশাল একটা প্রতিষ্ঠানের প্র্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, তারা বলেছেন ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে আনুষ্ঠানিক ঘোষণা হবে। তাই তারা এখনই কিছু বলতে চান না।

ইএফটি চালুর ফলে এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রায় চার দশকের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে।

তবে, অনুসন্ধানে জানা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কয়েকজন সাবেক মহাপরিচালক, ফিনান্স পরিচালক ও সাধারণ প্রশাসন শাখার উপপরিচালক ও সহকারি পরিচালকদের সঙ্গে এমপিওর টাকা বিতরণকারী ব্যাংকগুলোর কর্মকর্তাদের যোগসাজসে ইএফটির উদ্যোগ আটকে ছিলো। বেতন দেরিতে ছাড় হলে ব্যাংকের আর্থিক লাভ। সেখান থেকে কিছু অবৈধ সুবিধা পেতেন শিক্ষা অধিদপ্তরগুলোতে কর্মরত শিক্ষা ক্যাডারের কিছু কর্মকর্তা। এছাড়া পলাতক দুর্নীতিবাজ শিক্ষক নেতা শাহজাহান সাজুসহ কয়েকজন বেসরকারি শিক্ষক নেতাও চাননি ইএফটি হোক। তারাও শিক্ষা অধিদপ্তর ও ব্যাংক থেকে নানা সুবিধা পেতেন।

সূত্র জানায়, সারা দেশে শতভাগ শিক্ষক- কর্মচারীর বেতন এই পদ্ধতিতে দিতে ২০২৫ খ্রিষ্টাব্দের জানুয়ারি লেগে যাবে।

এর আগে চলতি বছরের ৩০ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত হয় অক্টোবরে পরীক্ষামূলকভাবে ইএফটিতে বেতন দেয়া শুরু হবে।

সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও সিস্টেমে সংরক্ষিত সব শিক্ষক-কর্মচারীর তথ্যের সঙ্গে এনআইডির তথ্য সংযুক্ত করে ডাটাবেস তৈরির কাজ শেষ করতে হবে। একই সময়ের মধ্যে অর্থ বিভাগের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমের (আইবাস ডাবল প্লাস) সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস (এপিআই) স্থাপন করতে হবে।

বর্তমানে ত্রিশ হাজারের বেশি এমপিওভুক্ত সাধারণ হাইস্কুল-কলেজ ও মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীর এমপিওর টাকা হাতে পেতে চার দশকের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হয়। তিনটি অধিদপ্তর থেকে এমপিওর খবর জানতে শিক্ষকদের নির্ভর করতে হয় শিক্ষাবিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম ও শিক্ষাবিষয়ক একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তাসহ বিভিন্ন পত্রপত্রিকা ও সরকারি ওয়েবসাইটের ওপর।

এমপিওর চেক ছাড়ের খবর প্রকাশ ও প্রচারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে অধিদপ্তরগুলো থেকে চিঠি পাঠানো হয় তথ্য অধিদপ্তর এবং পত্র-পত্রিকায়।-দৈনিক আমাদের বার্তা

একই রকম সংবাদ সমূহ

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি