বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবৈধভাবে দখলকৃত প্লট উদ্ধারের নির্দেশ রাজউক চেয়ারম্যানের

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট সমূহের মধ্যে কোনো প্লট অবৈধ দখলকৃত থাকলে তা উদ্ধারের নির্দেশ দিয়েছেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (০২ মে) সকাল ৮ টায় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম রিজু রাজউকের আওতাধীন উত্তরা আবাসিক এলাকা পরিদর্শন করেন। তার আজকের এই সরেজমিন পরিদর্শন ঢাকা শহরকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজউক কর্তৃক গৃহীত নিয়মিত পদক্ষেপের অংশ বলে জানান।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান সেক্টর ৩, ১০, ১২ সহ উত্তরা আবাসিক এলাকার বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। এসময় উক্ত এলাকায় রাজউকের প্লট সমূহের বর্তমান অবস্থা সরেজমিনে ঘুরে দেখেন। এছাড়াও উত্তরা আবাসিক এলাকার বিভিন্ন লেক এবং পার্ক ঘুরে দেখেন এবং দর্শনার্থীদের কাছে একটি ভালো পরিবেশ উপস্থাপনের জন্য পরিচ্ছন্নতা কার্যক্রম ও পার্কসমূহের বসার স্থানগুলোর ব্যবস্থাপনার উপর জোর দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান বিভিন্ন নির্মাণাধীন ভবন ঘুরে দেখেন এবং নির্মাণাধীন ভবন সমূহের নির্মাণ কাজ রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী হচ্ছে কিনা সে ব্যাপারে যাচাই করেন। এসময় বেশ কিছু নির্মাণাধীন ভবনের সামনে ওয়াকওয়ে, রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখায় তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে তা অপসারণের নির্দেশ দেন এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান ২০২৪ এর জুলাই আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এর স্মরণে নির্মিত মুগ্ধ মঞ্চের বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং জুলাই এর স্মৃতি রক্ষার্থে মুগ্ধ মঞ্চকে আরও সুন্দর ও অর্থবহ করে উপস্থাপনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উত্তরা আবাসিক এলাকা সংশ্লিষ্ট রাজউক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী