বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আ.লীগের ভোট পেতে একটি দল তাদের বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করে না : সালাহউদ্দিন আহমদ

একটি দল আওয়ামী লীগের ভোটের জন্য তাদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, যারা আওয়ামী লীগের ভোট চায় তারা না বললেও বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে। (তাদের কাছে এটা যেন) ভাসুরের নাম মুখে আনতে নেই। অথচ সাংবিধানিকভাবে গণতন্ত্রের কবর রচনা করে দিয়েছে আওয়ামী লীগ। তাদের গুম-খুনের কথা ভুলে গেলে গণতন্ত্র আহত হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। গত রোববার থেকে চলমান এই কর্মশালায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা অংশ নিচ্ছেন।

একাত্তরের চেতনা নিয়ে যারা রাজনীতি করতে চেয়েছিল তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র, সাংবিধানিক অধিকার ও মানবাধিকার পুনরুদ্ধারের চূড়ান্ত অভিপ্রায় ছিল ২০২৪ সালের গণঅভ্যুত্থান। এটি কেবল ৩৬ দিনের বৈষম্যবিরোধী আন্দোলন নয়, বরং সাড়ে ১৫ বছরের সমষ্টিগত প্রতিরোধের ফল।

তিনি দাবি করেন, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে সামনে এগোতে চায় বিএনপি। সাম্প্রতিক নির্বাচনের তফসিল ঘোষণাকে গণতন্ত্রের স্থায়ী যাত্রার সফল ঘোষণা বলে অভিহিত করেন তিনি। তার ভাষায়, তফসিলকে অনেকে ভারাক্রান্ত মনে করলেও শেষ পর্যন্ত সবাই স্বাগত জানাতে বাধ্য হয়েছেন।

বিএনপির এ নেতা অভিযোগ করেন, যারা পিআর বা গণভোটকে জাতীয় নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে তুলে ধরতে চেয়েছে, তারা গণতন্ত্রবিরোধী শিবিরে অবস্থান করছে। এরা নিজেদের মতো করে গণতন্ত্র সাজাতে চায়।

আগামী দিনের রাজনীতি নিয়ে তিনি বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে প্রযুক্তিনির্ভর ও জ্ঞান-নির্ভর রাজনীতির বিকল্প নেই। এসময় তিনি দেশের ইতিহাস, স্বাধীনতা ও রাষ্ট্রীয় স্বার্থের বিরোধী শক্তির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

ধর্মভিত্তিক রাজনৈতিক অপব্যবহার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ধর্মের বড়ি বিক্রি করে মানুষের কাছে ভোট চাওয়া যাবে না। এসময় তিনি আশ্বাস দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কোনো নাগরিককেই বেআইনিভাবে গ্রেফতার করা হবে না। শুধু আলেম সমাজ নয়, দেশের সব মানুষই আইনের সুরক্ষা পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘দেশ গড়া পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় এতে বিএনপি নেতারা বক্তব্য দেন।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে সামাজিক মাধ্যমে ছড়ানো বিষয়টিবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন

এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকা শক্তি বলেবিস্তারিত পড়ুন

  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: মাহদী আমিন
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • ‘রাজনৈতিক জোকার’ ছিলেন ওবায়দুল কাদের: ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর
  • ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
  • রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কী হবে জানালেন চিফ হুইপ
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • দলের বাইরে ভোট দিলে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে কি না, তা রাজনৈতিক প্রশ্ন: ইসি সচিব
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর