রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আ.লীগের ‘মার্চ টু ধানমন্ডি ৩২ নম্বর’ কর্মসূচি, ছাত্র-জনতার বাধা

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ‘মার্চ টু ধানমন্ডি ৩২ নম্বর’ কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। এই কর্মসূচিকে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ এনে তা ঠেকাতে বুধবার (১৪ আগস্ট) দিবাগত মধ্য রাত থেকে ৩২ নম্বর ঘিরে চারপাশ দখল করে রেখেছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) কর্মসূচি পালনে কয়েকজন আওয়ামী লীগের কর্মী আসলেও দেখা যায়নি কোনো নেতাকে।

সকাল থেকে ধানমন্ডি এলাকা ঘুরে দেখা যায়, শুক্রাবাদ মোড় থেকে ৩২ নম্বর এবং মেট্রো শপিংমলের সামনে অবস্থান নিয়ে আছেন আন্দোলনকারী ছাত্র-জনতা।

ওই এলাকায় কেউ গেলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ কোথায় যাচ্ছেন, কেন এসেছেন, তা জানতে চাওয়া হচ্ছে৷ ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না৷

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কাউকে কাউকে ধাওয়া করতেও দেখা গেছে৷ জটলা পাকিয়ে মারধর করতে দেখা গেছে অনেককে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে, অবস্থান নিয়েছেন পুলিশ ও বিজিবির সদস্যরাও।

ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাড়ির দুই পাশে কাঁটা তারের বেড়া দেওয়া আছে। তা ভেদ করে ভেতরে যাওয়ার সুযোগ নেই।

সকালে চার-পাঁচ জন যুবক বঙ্গবন্ধুর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করে ছাত্র-জনতা। পরে তাদের ধানমন্ডি ৩২ নম্বরের বিপরীতে নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে রশি দিয়ে বেঁধে রাখা হয়। টেনে-হিঁচড়ে তাদের একজনের পাঞ্জাবিও ছিড়ে ফেলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ