রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম।

শনিবার (১৯ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অংশীজনদের সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এ বিষয়ে মাহফুজ বলেন, ‘যারা আওয়ামী লীগকে অর্থনৈতিকভাবে সহায়তা করেছে ও গণহত্যায় সহায়তা করেছে, এসব বিষয়ে আলোচনা হয়েছে। ১৪ দল ও আওয়ামী লীগের শরিক যারা ছিল, জুলাইয়ের শেষে এবং আগস্টের শুরুতে যারা আওয়ামী লীগের হাত শক্তিশালী করেছে ও গণহত্যায় যারা সহযোগিতা করেছে, তাদের বিষয়ে আলোচনা হয়েছে। তাদের বিষয়ে সরকারের নীতি-নির্ধারণী কী হবে এই নিয়ে রাজনৈতিক দলগুলো সরকারের কাছে জানতে চেয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টিও এই তালিকায় আছে। সংলাপে তাদের ডাকা হয়নি। জাতীয় পার্টি কিন্তু ফ্যাসিস্টদের নীরব সমর্থন দিয়ে গেছে এবং অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাদের বিষয়েও সরকার পর্যালোচনা করছে। রাজনৈদিক দলের সঙ্গে কথা বলে সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। যারা ফ্যাসিবাদের দোসর ছিল, সরাসরি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই বিষয়ে অন্তর্বর্তী সরকার স্পষ্ট বলে দিয়েছে। তবে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই সবকিছু সিদ্ধান্ত হবে।’

মাহফুজ আলম বলেন, ‘যারা (আওয়ামী লীগসহ ১৪ দল) গত তিনটা নির্বাচনে অংশ নিয়েছে, বিশেষ করে জাতীয় নির্বাচনে এবং অবৈধভাবে পার্লামেন্টে এসেছে, তারা সবাই অবৈধভাবে নির্বাচিত হয়েছে। তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এই বিষয়ে অবস্থান স্পষ্ট, অন্তর্বর্তী সরকার তাদের রাজনৈতিকভাবে নির্বাচনে অংশ নেওয়ায় বাধা তৈরি করবে।’

‘এই বাধাটা কীভাবে বাস্তবায়িত হবে আপনারা দেখতে পাবেন। এই বিষয়ে আইনি ও প্রশাসনিক দিক আছে, এটা আপনারা অচিরেই দেখতে পাবেন। যখন নির্বাচনী কার্যক্রম শুরু হবে তখন বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠবে।’ বলেন মাহফুজ আলম।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ