সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আওয়ামী লীগ তৃণমূল থেকে গড়ে উঠা রাজনৈতিক দল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অসত্য বক্তব্য উপস্থাপনকে রেওয়াজে পরিণত করেছে বিএনপি।

ওবায়দুল কাদের বৃহষ্পতিবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ কল্পিত এবং বরাবরের মত চর্বিত চর্বন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নিত্যদিন সরকারের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ উত্থাপন বিএনপির রোজনামচায় পরিণত হয়েছে।

শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা কেন দিবে সরকার? দেশের আইন আদালতের প্রতি সরকারের কেনরূপ হস্তক্ষেপ বা চাপ নেই।

কোন মামলায় আইন প্রয়োগকারী সংস্থা আদালতের নির্দেশে গ্রেফতার করলেই সরকারের দোষ, গুরুতর অপরাধীকেও শাস্তির আওতায় আনা যাবে না, এ কোন ধরনের অভিযোগ?

ওবায়দুল কাদের জানতে চান, তাহলে কি দেশে বিচার ব্যবস্থা বা আইন আদালত থাকবে না?
বিএনপি বাছ-বিচার না করে ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে৷ অস্ত্র নিয়ে ধরা পড়েছে এমন অপরাধীদের পক্ষে তারা বিবৃতি দিয়ে মুক্তি দাবি করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি স্বাভাবিক আইনগত প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের অবস্থান হচ্ছে স্পষ্ট, তা হলো সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না।

সরকারের আচরণে নাকি বিএনপি নেতাদের মনে হয় এদেশ স্বাধীন রাষ্ট্র নয়, মগের মুল্লুক, এমন আজগুবি বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যখন আগুন সন্ত্রাস চালিয়ে জীবন্ত মানুষ দগ্ধ করেছিলো, গান পাউডার দিয়ে গাড়ি ও ভূমি অফিস পুড়িয়েছিলো, রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করেছিলো, তখন কি মগের মুল্লুক মনে হয়নি?

আওয়ামী লীগের একুশ হাজার নেতাকর্মী হত্যা করে বিএনপিই দেশকে সন্ত্রাসের জনপদে রূপান্তর করেছিলো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করা কি কোন স্বাধীন দেশের রাজনৈতিক দলকে মানায়?

তিনি বলেন, বিএনপিই দেশকে মগের মুল্লুকে রূপান্তর করেছিলো, শেখ হাসিনা সরকার সে অবস্থা থেকে উদ্ধার করে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে।

রাজনীতিকে রাজনীতিবিদদের কাছে কঠিন করে দেওয়া হবে, এ প্রত্যয় নিয়েতো বিএনপিই দেশের রাজনীতিকে দূষিত করার কাজ শুরু করেছিলো জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, রাজনীতিতে স্বার্থের অনুপ্রবেশ এবং সুবিধাবাদ চর্চা শুরু করেছিলো বিএনপিই।

তিনি বলেন, যাদের রাজনীতি জনগণ নির্ভর নয়, যারা নিজেরা নিজেদের সম্মান রক্ষা করতে জানে না তাদেরকে কে সম্মান করবে?

জনগণ যাদের উপর আস্থাশীল নয় তারাই রাজনীতির নামে ক্ষমতা দখলের জন্য সুবিধাবাদ কায়েম করে আর বিএনপি এখন সেটাই করছে বলেও জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ তৃণমূল থেকে গড়ে উঠা রাজনৈতিক দল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নেতাদের সম্মান আওয়ামী লীগই দিতে জানে।

একই রকম সংবাদ সমূহ

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রমবিস্তারিত পড়ুন

আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি

আগামী অক্টোবর ও নভেম্বরে তিনটি দেশ সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি কারও ওপর চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন
  • দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা