বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাতক্ষীরায় গাছের চারা বিতরণ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্রীন এনভারমেন্ট মুভমেন্ট, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ভিন্ন ধরনের কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রত্যেককে ৭২টি করে ঔষধী, ফলদ, ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

গ্রীন এনভারমেন্ট মুভমেন্ট এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা আওয়ামী লীগের সহ.সভাপতি শাহানা মহিদ, যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সিনিয়র সাংবাদিক কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হারুন আর রশিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, মোহাম্মদ রফিক, খন্দকার আনিসুর রহমান, ফয়জুল হক বাবু, আছাদুজ্জামান মধু, মশিউর রহমান ফিরোজ, শেখ কামরুল ইসলাম প্রমূখ।

প্রথমদিনে সাতক্ষীরা প্রেসক্লাব, সাতক্ষীরা আহছানিয়া মিশন, প্রথম আলো বন্ধু সভা, দৈনিক দৃষ্টিপাত, দৈনিক পত্রদুত, সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

এছাড়া পর্যায়ক্রমে জেলার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্যে ৭ হাজার ২০০ গাছের চারা বিতরণ করা হবে বলে আয়োজকরা জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ
  • স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ
  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান