বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আচারের কৌটায় ১০ হাজার ইয়াবা, সৌদিগামী যাত্রী আটক

আচারের বয়ামে তথা কৌটায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবাসহ এক সৌদিগামী যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

রোববার রাত সাড়ে ৩টার দিকে বিমানবন্দর বহির্গমন টার্মিনাল থেকে রাকিব হোসেন (৩১) নামে ওই যাত্রীকে আটক করা। আটক রাকিবের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) মো. আলমগীর হোসেন জানান, গালফ এয়ারের (জিএফ ২৫১) একটি ফ্লাইটযোগে ঢাকা থেকে ভোর পৌনে ৬টায় বাহারাইন হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল আটক যাত্রী রাকিব হোসেনের। সে আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করেন বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। এ সময় তেঁতুলের আচারের দুটি বড় বয়ামে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজারমূল্য ৫০ লাখ টাকা বলে জানা গেছে।

জিজ্ঞাসাবাদে সে জানায়, নাজমুল (৩০) নামের ট্রাভেল এজেন্সির এক ব্যক্তি তাকে এই ইয়াবাসহ আচারের বয়ামে দিয়েছে। পরে, নাজমুলসহ আরও অজ্ঞাতনামা ব্যক্তিকে এই মামলায় এজাহারভুক্ত করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) সকাল ১১টায় আটক ব্যক্তিসহ অন্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • ৬৮ শতাংশ নারী বাবার বাড়িতেও সহিংসতার শিকার হন
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা