শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞা করে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি এবং পুলিশি হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার এক ভুক্তভোগী ব্যবসায়ী।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১২টার সময় সাতক্ষীরা প্রেসক্লাব আব্দুল মোতালেব মিলনায়তনে উপস্থিত হয়ে এই অভিযোগ তুলে ধরেন দেবহাটার দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ গাজীর ছেলে ও রাজধানীর সাভারের ‘ফিস প্যারাডাইস অ্যান্ড কেসবার্ড’-এর স্বত্বাধিকারী মোঃ সাইফুল্লাহ।
লিখিত বক্তব্যে মোঃ সাইফুল্লাহ জানান, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী একটি চক্র তাদের পরিবারকে শারীরিক, মানসিকভাবে নির্যাতন ও প্রশাসনিকভাবে হয়রানি করে আসছে। দেবহাটার পারুলিয়া মৌজার বিআরএস ৫৪৬১ ও ৮১৪৮ খতিয়ানের ৮৮৩৩, ৮৮৪০ এবং ৮৮৪২ দাগে পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা গড়ালে গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ আদালত সাইফুল্লাহর পক্ষে চূড়ান্ত রায় ঘোষণা করেন। আদালতে হেরে গিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন তার আপন চাচাতো ভাই এনসিসি ব্যাংক পারুলিয়া শাখার কর্মকর্তা সাদিকুজ্জামান লালটু। এরপর থেকে লালটু এবং তার সহযোগীরা জোরপূর্বক বসতবাড়ির দোকানপাট ও গাছগাছালিসহ জমি দখলের জন্য নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করে বলেন, প্রতিপক্ষরা একেক সরকারের আমলে রাজনৈতিক পটপরিবর্তন ও অর্থের প্রভাব খাটিয়ে তাদের পরিবারকে কোণঠাসা করে রেখেছে। বিগত সরকারের আমলে তাদের নামে ‘জামায়াত-শিবির’ আখ্যা দিয়ে পুলিশি নির্যাতন চালানো হয়েছিল, আর বর্তমান বিএনপি সরকারের আমলেও একইভাবে নতুন করে ভুয়া ও মিথ্যা অভিযোগ জমা দিয়ে বিভিন্ন দপ্তরে হয়রানি করা হচ্ছে। শুধু তাই নয়, বসতবাড়ির পরিবেশ বিনষ্ট করতে ও পরিবারটিকে উচ্ছেদ করতে প্রতিপক্ষ অগ্রণী ব্যাংকের দেবহাটা উপজেলার পারুলিয়া শাখার জুনিয়র অফিসার শিবলি নোমানী (পিচ্চি) ও তার ভাই সাইফুজ্জামান প্রিন্স বাড়ির সীমানাঘেঁষে মুরগির খামার গড়ে তুলে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছেন। যার ফলে পরিবারের সদস্যরা মারাত্মক অসুস্থ হয়ে পড়ছেন। স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এর প্রতিবাদ করায় চক্রটি আরও বেপরোয়া হয়ে ওঠে।
অভিযুক্ত সাদিকুজ্জামান লালটু, শিবলি নোমানী, সাইফুজ্জামান প্রিন্স ও শেখ আলী মর্তুজাসহ একদল ভাড়াটে সন্ত্রাসী প্রকাশ্যে ব্যবসায়ী সাইফুল্লাহ ও তার ভাই গাজী শহীদুল্লাহর দোকান ও বাসাবাড়িতে মাদক রেখে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে তাদের জেল খাটানো হবে বলে হুমকি দিচ্ছে। প্রতিপক্ষের অব্যাহত আস্ফালন, চক্রান্ত ও জীবনের ঝুঁকিতে বর্তমানে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এমতাবস্থায় আদালতের রায় বাস্তবায়নে এবং প্রভাবশালী ভূমিগ্রাসী চক্রের অত্যাচার থেকে রক্ষা পেতে সরকারের উচ্চপর্যায়সহ স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী সাইফুল্লাহ ও তার ভাই শহিদুল্লাহ গাজী।

একই রকম সংবাদ সমূহ

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজনবিস্তারিত পড়ুন

  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো