বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন

সাতক্ষীরা প্রতিনিধি : সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ এই শ্লোগানে আন্তর্জাতিক অহিংস দিবস ২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সাতক্ষীরার সভাপতি সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাতক্ষীরা জেলা সমন্নয়ক নিত্যা নন্দ সরকারের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক সাবেক অধ্যক্ষ আশেক ই এলাহী, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. আক্তারুজ্জামান, গণফোরামের জেলা সভাপতি ভূমিহীন নেতা আলিনুর খান বাবুল, কবি স ম তুহিন, সিনিয়র সাংবাদিক আমিনুর রশীদ, সুশাসনের জন্য নাগরিক সুজন সাতক্ষীরার সাধারণ সম্পাদক সহকারী অধ্যপক শেখ হেদায়েতুল ইসলাম , জিডিএফ সভা নেত্রী ফরিদা আক্তার বিউটি, পি.এফজির সদস্য আবু কাজী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সংঘাত সৃষ্টি না করে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর রাজনৈতিক অস্থিরতার সুবাদে একটি সুযোগসন্ধানী মহল সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এব্যাপারে সকলকে সজাক থাকতে হবে।
সমাজে শান্তি প্রতিষ্ঠা ও অহিংস বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।‘শান্তির স্বপক্ষে করা উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ মহাত্মা গান্ধী, করমচাদঁ গান্ধী ও মোহনদাসের জন্ম দিনে বিশ্বজুড়ে এই অহিংস দিবসটি পালন করা হয়। ২০০৪ সালে নোবেল জয়ী সাহিত্যিক শিরীন ইবাদী আন্তর্জাতিক এই অহিংস দিবসটি পালনের প্রস্তাব করেন। ২০০৭ সালের ১৫ই জুন আতিসংঘের সাধারণ সভায় ২ অক্টোবর-কে বিশ্বে শান্তি, সহিষ্ণুতা, সহানুভূতিশীলতা এবং অহিংসার সংস্কৃতি সুরক্ষিত করতে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে উদযাপনের ঘোষণা করা হয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপিত হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় দি হাঙ্গার প্রজেক্ট ২০১৭ সাল থেকে পিস ফ্যাসিলিটিটেটর গ্রুপ (পি.এফজি), সুজন ও ইয়ুথ এন্ডিং হাঙ্গারসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে মানববন্ধন ও শান্তি পদযাত্রাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারাদেশে আন্তর্জাতিক অহিংস দিবস পালন করে আসছে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী