সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের স্বীকার ব্যক্তিদের স্মরণে সাতক্ষীরায় মানববন্ধন

শাহ জাহান আলী মিটন : আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের স্বীকার ব্যক্তিদের স্মরণে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় মানবাধিকার সংগঠন “অধিকারের” আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংগঠন “অধিকার” এর সাতক্ষীরা সমন্বয়ক মো. মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাংবাদিক ফিরোজ হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গুমের স্বীকার ডা. মোখলেছুর রহমানের পিতা শেখ আব্দুর রাশেদ, গুম থেকে ফিরে আসা মো. টিপু সুলতান, সাংবাদিক জিল্লুর রহমান, মানবাধিকার কর্মী শাহজাহান আলী মিটন, আব্দুল আলিম, সামিউল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিগত আ’লীগ সরকারের সময় সাতক্ষীরার জনিসহ অসংখ্য মানুষ গুম হয়েছিলো। দীর্ঘ ১০ বছর পার হলেও এখনও গুমের স্বীকার ব্যক্তিদের সন্ধান মেলেনি। দেশে নির্বাচিত সরকারের মেয়াদ ৪ মাস হতে যাচ্ছে, কিন্ত গুম হওয়া ব্যক্তিদের উদ্ধার ও তাদের পরিবারের পাশে দাড়ানোর কোন উদ্যোগ চোখে পড়েনি। অবিলম্বে গুমের স্বীকার ব্যক্তিদের পরিবারের পাশে সরকারকে সহায়তার হাত বাড়ানোর আহবান জানান বক্তারা। মানববন্ধনে গুম কমিশন আইন অধ্যাদেশ বাস্তবায়নের জোর দাবী জানান ভূক্তভোগীর পরিবারের সদস্যরা। মানববন্ধনে ২০১৬ সালে সাতক্ষীরা সদর থানার লকাপ হতে গুমের স্বীকার ডাঃ মোখলেছুর রহমানের পিতা শেখ আব্দুর রশিদ বলেন, ২০১৬ সালে ৪ আগস্ট আমার ছেলে মোখলেছুর রহমান জনিকে গ্রেফতার করে সাতক্ষীরা সদর থানার লকাপে রাখা অবস্থায় ৩ দিন তাকে খাবার দিয়েছিলাম । তার পরে আর আমার জনিকে পাওয়া যায় যায়নি। গুমের সাথে জড়িত তৎকালীন ওসি এমদাদসহ আসামীরা এখনও পলাতক। অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচার করার জোর দাবী জানাচ্ছি। এসময়

গুমের স্বীকার জনির কন্যা সন্তান,বৃদ্ধ পিতাসহ পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের দাবী জানান বৃদ্ধ শেখ আব্দুর রাশেদ।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা