আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘ইউথ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত


আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে সাতক্ষীরা চালতেতলা মিশন হল রুমে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ‘ইউথ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা ইউথ হাব-এর উদ্যোগে এবং অ্যাকশনএইড বাংলাদেশ, গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ও সিডো-এর যৌথ সহযোগিতায় স্থানীয় তরুণদের সৃজনশীলতা, জলবায়ু সচেতনতা ও যুব নেতৃত্ব বিকাশের লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়েছে। তালা ও সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইয়ূথ গ্রুপের তরুণ-তরুণীরা অংশগ্রহন করেন।
দিনব্যাপী এই কার্নিভালে তরুণদের জন্য থাকছে বৈচিত্রময় সব আয়োজন- ক্লাইমেট অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা: পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সচেতনতা সৃষ্টিতে বিশেষ অলিম্পিয়াড। ইকো ফ্যাশন শো: পরিবেশবান্ধব উপকরণ ও ধারণার সমন্বয়ে প্রস্তুত পোশাকের প্রদর্শনী। মেহেদী উৎসব: তরুণদের অংশগ্রহণে সাংস্কৃতিক শিল্পকলা চর্চা। ঐতিহ্যবাহী জারিগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান: লোকসংগীত ও পরিবেশনার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি তুলে ধরা। গ্রামীণ খেলাধুলা ও আনন্দ আয়োজন: হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাধুলার পুনর্বিকাশে প্রাণবন্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজক সংগঠনের প্রতিনিধিরা জানান, “জলবায়ু সংকট মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক ইতিবাচক পরিবর্তনে তরুণদের এগিয়ে আসা জরুরি। সাতক্ষীরার যুবসমাজকে এক ছাদের নিচে এনে তাদের নেতৃত্ব ও উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করাই আমাদের এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।”
উক্ত কার্নিভালে উপস্থিত ছিলেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস, প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান তহিদ, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ইন্সপিরেটর নয়ন হোসেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন
সাতক্ষীরায় অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ
নিজস্ব প্রতিনিধি : আকাশে মেঘের এক হাতে সবুজের চারা ও মনে পরিবেশবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন


