বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক শ্রমিক দিবসে সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক পার্টির আলোচনা সভা

জাতীয় শ্রমিক পার্টি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক মহান ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) বিকালে জেলা শাখার অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মাগফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট জিএম কাদের।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আশরাফুজ্জামান আশু।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবু সাদেক, কেন্দ্রীয় জাতীয় পার্টির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, কোষাধক্ষ মো. আশরাফ আলী প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নুরুজ্জামান, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ, যুব সংগতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, জাতীয় তরুণ পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আজাদ হোসেন টুটুল ও সদর উপজেলা যুব সংহতির সভাপতি বদরুজ্জামান বদু প্রমুখ। এ সময় জেলা, উপজেলা ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াছিন।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন