মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক সুরক্ষা সম্পর্কিত মস্কো সম্মেলনে প্রতিরক্ষা সচিবের যোগদান

রাশিয়ার রাজধানী মস্কোতে ‘নবম মস্কো কনফারেন্স অন ইন্টারন্যাশনাল সিকিউরিটি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

গতকাল মঙ্গলবার (২২ জুন) থেকে আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুন) পর্যন্ত বিশ্বের ১০৭টি দেশ এবং বৃহৎ ছয়টি আন্তর্জাতিক সংস্থা এই সম্মেলনে অংশগ্রহণ করছে।

রাশিয়া সরকারের পক্ষ থেকে এই সম্মেলনে অংশগ্রহণের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়। তাঁর ভিডিওতে ধারণকৃত ভাষণ সম্মেলনে অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করা হয়।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে
চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারিতে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন এবং সকলের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করণের জন্য বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান।

একইসঙ্গে তিনি এক মিলিয়নেরও অধিক রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেয়ার প্রেক্ষাপট তুলে ধরে অতিদ্রুত তাদের নিজ দেশে ফিরে যাবার বিষয়ে সর্বাত্মক পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়কে আহবান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদ ও উগ্রবাদ এর বিরুদ্ধে তাঁর সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বিষয় অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে উল্লেখ করেন। তিনি বিশ্বশান্তির স্বপক্ষে তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকার এবং অনুসৃত নীতিমালা সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে অবহিত করেন।

সম্মেলনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করা হয় এবং বিশ্বশান্তির স্বপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে তাঁকে অভিহিত করা হয়।

সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ড. মো. আবু হেনা মোস্তফা কামাল তার বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী দর্শন ‘সবার সাথে বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়’-এর ওপর ভিত্তি করে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হিসেবে তুলে ধরেন।

একই রকম সংবাদ সমূহ

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ যাতে কোনোভাবেইবিস্তারিত পড়ুন

১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ১২৩ বছর, তবে পরিবারের দাবি প্রকৃত বয়স আরওবিস্তারিত পড়ুন

পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটেরবিস্তারিত পড়ুন

  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল
  • রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর সার্থক ও সফল হয়েছে : হুমায়ুন কবির
  • ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকা ছাড়াল
  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
  • বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
  • সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন