মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আপাতত মোটরসাইকেল চালুর চিন্তা নেই পদ্মা সেতুতে : কাদের

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার বিষয়ে কোনো চিন্তা-ভাবনা নেই আপাতত বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপাতত নেই (চলাচলের অনুমতির চিন্তা-ভাবনা)। এখনতো পদ্মা সেতু শান্তিতে আছে।

গত বছরের ২৭ জুন সরকার পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। এ বিষয়ে ২৬ জুন রাতে তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল।

এদিকে ঢাকা ও অন্যান্য শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা ৩০ কিলোমিটার বেঁধে দেওয়ার প্রস্তাব বিষয়ে মন্ত্রী বলেন, চূড়ান্ত নয় সেটি এখনো। এটি এখনো আসেনি আমার টেবিলে।

নীতিমালা একটা ড্রাফট করলেই যে সেটি ফাইনাল, সেটা মনে করার কোনো কারণ নেই। আমার টেবিলে আসলে, আমি এটি দেখবো।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আমরা আছি জনগণের সঙ্গে। জনগণের মনের ভাষা, চোখের ভাষা বুঝি আমরা।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন।বিস্তারিত পড়ুন

বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জতিসংঘের ভাষণে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইর্য়কবিস্তারিত পড়ুন

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ