রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আম পেয়ে শেখ হাসিনাকে আনারস পাঠাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আম পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এ উপহারের বিনিময়ে তিনি উপহারসরূপ ত্রিপুরার বিখ্যাত ‘রাণী আনারস’ পাঠাবেন।

ত্রিপুরা রাজ্য সরকার শুক্রবার এ তথ্য জানিয়েছে।

খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

রাজ্য সরকার সূত্রে জানা গেছে, সাড়ে ৬৫০ কেজি আনারস পাঠানো হতে পারে। ইন্ডিয়ান হাইকমিশনের মাধ্যমে এ আনারস পাঠানো হবে। ত্রিপুরার গোমতি জেলার আম্পি গ্রাম থেকে বিখ্যাত ‘রাণী আনারস’ সংগ্রহ করা হবে।

সোমবার (৫ জুলাই) ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন দুপুরে দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে হাড়িভাঙ্গা আম ভারতের প্রতিনিধিদের হাতে তুলে দেয় বাংলাদেশ কর্তৃপক্ষ।

আম হস্তান্তরের সময় আগরতলার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. আসাদুজ্জামান, আখাউড়া স্থলবন্দরের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ত্রিপুরা স্থলবন্দরের কর্মকর্তা নন্দী বাবু, স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী, স্থলবন্দর বিওপির বিজিবি কর্মকর্তা সুবেদার আব্দুর রহমান, ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টিরবিস্তারিত পড়ুন

মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কমবিস্তারিত পড়ুন

  • শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করবে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অগ্রগতি : মাহদী আমিন
  • সোশ্যাল মিডিয়া-ইন্টারনেট গেমে আসক্তি মাদকের মতোই ক্ষতিকর : আইজিপি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু হয়েছে ভিলেন: তাজুল ইসলাম
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
  • নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি