বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আমরা নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতাকে সম্মান করি: তারেক রহমান

নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতার প্রতি সম্মান প্রদর্শনের কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শনিবার (০৩ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা বলেন।
পোস্টে ২০০৯ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও নিজের ভেঙ্গ করা ছবি যুক্ত কেরে দেন।

তারেক রহমান বলেন, বিএনপি এক নতুন ধারার সাংবাদিকতা থেকে প্রেরণা গ্রহণ করে। যা নৈতিকতা ও সততার সর্বোচ্চ মান বজায় রাখে। আমরা নির্ভীক ও পক্ষপাতহীন রিপোর্টিংকে সম্মান করি; এমনকি তা আমাদের রাজনৈতিক এজেন্ডার সঙ্গে না মিললেও। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি স্বাধীন ও মুক্ত সংবাদমাধ্যমই গণতন্ত্রকে গঠন বা ধ্বংস করতে পারে। সততা ও নিরপেক্ষতা সহকারে সাংবাদিকতা রাজনীতির ঊর্ধ্বে থেকে জনগণের সেবা করা উচিত।

বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে আসুন আমরা একতাবদ্ধ হই। সাংবাদিকদের নৈতিক অঙ্গীকারসহ সত্য প্রকাশের স্বাধীনতা ও সুরক্ষার পক্ষে সোচ্চার হই। সাংবাদিকরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করেন; তাদের কাজকে রক্ষা ও স্বীকৃতি দিতে হবে, আক্রমণ বা সেন্সর নয়।

পোস্টে শেখ হাসিনার সময়কালকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশে আমরা দেখেছি কিভাবে সদ্য পতন ঘটানো এক কর্তৃত্ববাদী সরকারের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় দমন-পীড়নের মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতা পরিকল্পিতভাবে খর্ব করা হয়েছে। সেই অন্ধকার সময়ে, অটল সাহস ও প্রতিশ্রুতির মাধ্যমে অনেক বাংলাদেশি সাংবাদিক রাষ্ট্রীয় দুর্নীতি, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং সামাজিক-অর্থনৈতিক ব্যর্থতার মতো বিষয়গুলোর ওপর আলোকপাত করেছেন। এসব সাহসী সাংবাদিকরা মূলধারার মিডিয়া ও সামাজিক মাধ্যমে, দেশ-বিদেশে ছড়িয়ে ছিলেন; সত্য অনুসন্ধানে তারা ছিলেন অটল, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে এবং মত প্রকাশের মৌলিক মূল্যবোধ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, যদি আমরা একটি শক্তিশালী ও টেকসই গণতন্ত্র গড়ে তুলতে চাই, তবে সাংবাদিকতার সততা ও স্বাধীনতা বজায় রাখতে হবে। আসুন আমরা সকল ভিন্নমত পেছনে ফেলে একটি বাংলাদেশ গড়ে তুলি। যেখানে নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করে, সাংবাদিকদের ক্ষেত্রেও।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি