বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো ঘাঁটি ও সৈন্য হারালো মিয়ানমার জান্তা

মিয়ানমারের জান্তা বাহিনী গত চার দিনে আরো ঘাঁটি এবং সৈন্য হারিয়েছে। কাচিন, রাখাইন এবং মোন রাজ্য এবং সাগাইং এবং বাগো অঞ্চলে এই ঘাঁটিগুলো হারিয়েছে তারা। পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) এবং জাতিগত সশস্ত্র সংগঠন (ইএও) সারা দেশে আক্রমণ চালিয়ে যাওয়ায় একের পর এক ঘাঁটি হারাচ্ছে তারা। খবর মিয়ানমারের গণমাধ্যম ইরাওয়াদ্দির।

আরাকান আর্মি জানিয়েছে, কাচিন রাজ্যের মান্দালে-মিটকিনা রোডের একটি কৌশলগত জান্তা ঘাঁটি সোমবার তিন দিনের লড়াইয়ের পর বিদ্রোহী সেনারা দখল করে নিয়েছে। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এবং কাচিন রিজিয়ন পিপলস ডিফেন্স ফোর্সের সমন্বিত আক্রমণে মানসি টাউনশিপের শিখাঙ্গি গ্রামের ঘাঁটিটি দখল করেছে তারা।

বিদ্রোহী গোষ্ঠীগুলো জানিয়েছে, জান্তার বিমান বাহিনী ঘাঁটি রক্ষার জন্য ৬০টিরও বেশি বিমান হামলা চালায়। হামলায় ছয়জন বেসামরিক লোক নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছে।

আরাকান আর্মি জানায়, সংঘর্ষ চলাকালে একটি জান্তা ফাইটার জেট তিনবার শিখাঙ্গি গ্রাম ও এর আশেপাশে বোমা ফেলে। তারা প্রচুর অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করে। ১০ জন জান্তা সামরিক বাহিনীর মৃতদেহ খুঁজে পেয়েছে। জঙ্গল এবং কাছাকাছি এলাকায় পালিয়ে যাওয়া জান্তা সৈন্যদের খুঁজে বের করছে তারা।

এছাড়া বিদ্রোহীরা মোন রাজ্যের সামরিক কমান্ড সদর দপ্তরে বোমা হামলা, সাগাইং অঞ্চলের মনিওয়া টাউনশিপের মনিওয়া-চাং-ইউ রোডের একটি পেট্রোলিয়াম স্টেশনে স্বয়ংক্রিয় বিমান হামলা, বাগো অঞ্চলে সিটাং নদীর উপর ‘কিউই ওয়াইন পিন’ ব্রিজ ক্রসিংয়ে ড্রোন হামলা চালায়।

একই রকম সংবাদ সমূহ

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক