বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো সহজ হলো আরব আমিরাতে গোল্ডেন ভিসা পাওয়ার প্রক্রিয়া

অভিবাসীদের জন্য গোল্ডেন ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করেছে সংযুক্ত আরব আমিরাত। এর ফলে গোল্ডেন ভিসা পাওয়ার পথটা আগের চেয়ে সহজ হবে।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম অনুসারে প্রথমে ছয় মাসের জন্য দেওয়া হবে গোল্ডেন ভিসা। ছয় মাসের এন্ট্রি পারমিট থেকেই মূলত ১০ বছরের গোল্ডেন ভিসা পাওয়ার প্রক্রিয়া শুরু করেছে দেশটি।

ছয় মাসের এন্ট্রি পারমিট ইস্যু করার জন্য বেশ কিছু নথির প্রয়োজন হবে। নথিগুলোর মধ্যে পাসপোর্ট, শনাক্তকরণের জন্য একটি রঙিন ছবি এবং গোল্ডেন ভিসার জন্য যোগ্যতার প্রমাণপত্র উল্লেখযোগ্য।

যারা ১০ বছরের গোল্ডেন ভিসার জন্য আবেদন করেছেন বা করতে চাইছেন, তাদের জন্য সংযুক্ত আরব আমিরাত এন্ট্রি পারমিট ফি নতুন করে নির্ধারণ করেছে। যারা গোল্ডেন ভিসা পেতে এন্ট্রি পারমিটের জন্য আবেদন করবেন, তাদের স্পনসরকৃত ব্যক্তির পাসপোর্ট, একটি রঙিন ছবি, গোল্ডেন ভিসার জন্য যোগ্যতার প্রমাণসহ বেশ কিছু তথ্য দিতে হবে।

ছয় মাসের ভিসা পারমিটের জন্য এখন থেকে ১ হাজার ২৫০ দিরহাম দিতে হবে। ওই ফির সঙ্গে ইস্যু চার্জ হিসেবে ১ হাজার দিরহাম, আবেদনের জন্য ১০০ দিরহাম, স্মার্ট পরিষেবার জন্য ১০০ দিরহাম, ই-পরিষেবার জন্য ২৮ দিরহাম এবং ফেডারেল অথরিটি ফি ও আল খালিজের জন্য ২২ দিরহাম যোগ হবে। ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এ ফি নির্ধারণ করেছে।

দেশটিতে বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেওয়া হয়। এ ক্ষেত্রে মেধাবী, বিজ্ঞানী, বিশেষজ্ঞ, সরকারি বিনিয়োগে বিনিয়োগকারী, আবাসন খাতে বিনিয়োগকারী, উদ্যোক্তা, উচ্চমাধ্যমিকের শীর্ষস্থানীয় অর্জনকারী, সংযুক্ত আরব আমিরাতের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক, দেশের বাইরের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং প্রতিরক্ষা বিভাগের শ্রমিকদের প্রাধান্য দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান