মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি পানি উন্নয়ন বোর্ডের বেঁড়িবাধে ভয়াবহ ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে পানি উন্নয়ন বোর্ডের বেঁড়িবাধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বেঁড়িবাধ এর প্রায় ৪০০ ফুট এলাকা জুড়ে ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে কাঁচা বাজার, আল আকসা জামে মসজিদ ও গোয়ালডাঙ্গা বাজারসহ আশেপাশের এলাকা। ভাঙন আতঙ্ক বিরাজ করছে বড়দল ও খাজরা ইউনিয়নের লক্ষ লক্ষ মানুষের মাঝে।

জানা যায়, গতবছর মরা মরিচ্চাপ নদী খননের পর বছর যেতে না যেতেই দেখা দিয়েছে ভয়াবহ ভাঙ্ন। এই মুহূর্তে বেঁড়িবাধ ভাঙন না আটকাতে পারলে বড়দল ও খাজরা ইউনিয়নের কয়েক হাজার বিঘা জমির বোরো ধান ও শত শত বিঘা জমির ক্ষেতের তরমুজসহ বহু মৎস্যঘের লোনা পানিতে প্লাবিত হওয়ার আশংকা বিরাজ করছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সাংবাদিকদের নিয়ে উপজেলার উর্ধ্বতন কর্মকর্তাদের ফোনে বিষয়টি জানানোর পর আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন খুবই দুঃখজনক। এই বেড়িবাঁধের কাজ যদি দ্রুত সংস্কার করা না হয় তাহলে বড়দল ও খাজরা ইউনিয়ন পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিষয়টি তিনি তার উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে জরুরিভাবে বাঁধ সংস্কারের কাজ শুরু করার চেষ্টার আশ্বাস দেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ছুটিতে থাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনকে দ্রুত বেঁড়িবাধ ভাঙন স্থলে পাঠানোর ব্যবস্থা করছি।

দ্রুত বেঁড়িবাধ সংস্কার কাজের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। পানি উন্নয়ন বোর্ডের উপ—সহকারী প্রকৌশলী জাহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্বাহী প্রকৌশলী ঢাকায় রয়েছেন। রবিবার সকালে তিনি সাতক্ষীরায় ফিরে আসবেন।

আসার পর তার নির্দেশনা অনুযায়ী আমরা বেঁড়িবাধ সংস্কারের ব্যবস্থা করব। এদিকে, স্থানীয় এলাকাবাসী এব্যাপারে জেলা প্রশাসক ও পাউবোর নির্বাহী প্রকৌশলীকে জরুরিভাবে বেঁড়িবাধ সংস্কারের পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবী জানিয়েছেন

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম