সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে যুবদল নেতার বসতবাড়ি ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আমিরুল ইসলাম’র মাছের ঘের বারবার জবরদখলের চেষ্টার অভিযোগে এবং দুইটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ই মে) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে শ্রীউলা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মো. আমিরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমি একজন কৃষক ও ভূমিহীন ব‍্যাক্তি হিসেবে ২০২৫ সাল থেকে লাঙ্গলদাড়িয়া মৌজার সরকারি ১নং খতিয়ানের ২৫২৫ দাগে আমার ভাইসহ দুই একর জমি সরকারের নিকট থেকে ইজারা নিয়ে শান্তিপূর্ণভাবে মাছ চাষ করে আসচ্ছি। কিন্তু দখলে থাকা অবস্থায় বিবাদীরা একাধিকবার মিথ্যা মামলা (মিস কেস) দায়ের করেন, যেগুলো ইতিমধ্যে সরকারের পক্ষে নিষ্পত্তি হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, গত ১১ মে সকাল আনুমানিক ১০টার দিকে তার দখলীয় মাছের ঘেরে লাঙ্গলদাড়িয়া গ্রামের মৃত ছহিল উদ্দীনের পুত্র তাঁতীদল নেতা রিপন মল্লিকসহ, ইয়াহিয়া মল্লিক, ওলিউর মল্লিক, আনিছ মল্লিক, সেলিম মল্লিক, কালাম মল্লিক, হাফিজ মল্লিক এবং গাজীপুর গ্রামের আব্দুস ছাত্তার মোড়ল ছুপুর পুত্র বিএনপি নেতা রফিকুজ্জানন ছট্টুর নেতৃত্বে অবৈধভাবে প্রবেশ করে খাস জমিতে বসবাসরত দুইটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের চেষ্টা চালানো হয়। একই সঙ্গে তার মাছের ঘের দখলের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় মানববন্ধন শ্রীউল ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক ও সহ: সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল করিম সরদার এবং মরিয়ম বিবি বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন কৌশলে খাস জমি ও মাছের ঘের দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং ভূমিদস্যুতা, জবরদখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এসময় মানববন্ধনে কোহিনুর, ইয়াসিন আলী, মতিয়ার রহমান, মিজানুর রহমান, ডা.রিপন, কাজল, আবু সাঈদসহ এলাকা শতাধিক ভুক্তভোগে উপস্থিত ছিলেন ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন