রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় সাইকেল চালক বৃদ্ধ নিহত

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় রেজাউল সানা নামে এক বাই সাইকেল চালক নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১৪ জুলাই) সকাল ৯.৩০ টার দিকে আশাশুনি-ঘোলা ত্রিমোহনা সড়কে কোদন্ডা আমতলা মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

উপজেলা সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের আনসার সানার ছেলে রেজাউল সানা (৬০) দুর্গাপুর থেকে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ি আদালতপুর যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌছলে পিছন দিক ঘোলা থেকে সাতক্ষীরা গামি খুলনা মেট্রো-জ-০৫-০০৩৪ যাত্রীবাহী বাস দ্রæতগতিতে যাওয়ার পথে সাইকেল চালক রেজাউল সানাকে ধাক্কা মেরে ফেলে দেয়।

এরপর বাস চালক দ্রæত গতিতে বাস নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত জখমি অবস্থায় রেজাউলকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে স্থানীয় লোকজন ধাওয়া করে চাপড়া ব্রিজ এলাকায় বাসটিকে আটকে বাসের কয়েকটি গ্যাস ভাঙচুর করে। ড্রাইভার-হেলপার কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ ও ঘাতক বাস আশাশুনি থানা হেফাজতে ছিল। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিত কুমার অধিকারী জানান, সড়ক দুর্ঘটনায় রেজাউল সানা নামে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সাথে জড়িত মিনিবাসটি থানা হেফাজতে আছে। তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক