শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির আনুলিয়ায় ১৬ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক: আশাশুনির আনুলিয়ায় বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও মঙ্গল কামনায় ১৬ প্রহরব্যাপী
শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আনুলিয়া কালীবাড়ী সার্বজনীন দুর্গা/বাসন্তী মন্দির প্রাঙ্গণে দুইদিন ব্যাপী নাম যজ্ঞ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দিরের সভাপতি ও সিনিয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় শরীয়তপুর পলাশ কুমার দেবনাথ।
আনুলিয়া, চেঁচুয়া, কাকবাসিয়া ও কুইতারবিল গ্রামের ভক্তবৃন্দ আয়োজনে নামামৃত পরিবেশনায় কৃষ্ণ ভক্ত সম্প্রদায় কীর্তনাচার্য্য-বাবু সঞ্জয় গাইন খুলনা,
গোবিন্দ ভক্ত সম্প্রদায় কীর্তনাচার্য্য-বাবু দীপক মৈত্র গোপালগঞ্জ, ভূবন মঙ্গল সম্প্রদায় কীর্তনাচার্য্য-বাবু বনবাসী সরকার। সিরাজগঞ্জ, কৃষ্ণ পূজা সম্প্রদায় কীর্তনাচার্য্য-আরতী রানী মাদারীপুর,জয়রাই সম্প্রদায় কীর্তনাচার্য্য-বাবু বিপুল অধিকারী গোপালগঞ্জ ও নব রাজলক্ষ্মী সম্প্রদায় কীর্তনাচার্য্য-অম্বিকা রানী মন্ডল খুলনা।
এর আগে গত বৃহস্পতিবার নাম সংকীর্তনের শুভ অধিবাস, মঙ্গলঘট স্থাপন ও ভাগবত আলোচনা। শুক্র ও শনিবার। অরুণোদয় থেকে ১৬ প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন। রবিবার কুঞ্জভঙ্গ, নগর পরিভ্রমণ, ভোগারতী ও প্রসাদ বিতরণ। কুঞ্জভঙ্গ ও নগরকীর্তন করেন : আনুলিয়া হরিবাসরীয় সম্প্রদায়। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হরেন্দ্র দেবনাথ ও মন্টু অধিকারী, সাধারণ সম্পাদক চিত্ত দেবনাথ, কোষাধক্ষ্য বাপ্পি দেবনাথ ও হরিদাস অধিকারীসহ এলাকার হাজার হাজার ভক্ত বৃন্দ নাম শ্রবণ করেন।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)।বিস্তারিত পড়ুন

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার
  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা