বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির খাজরা ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পুনরায় গননার দাবি

সাতক্ষীরার আশাশুনির খাজরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফল শীটে কারচুপির ঘটনায় চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পুনরায় গননার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন,উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মৃত. আলহাজ্ব নুর মোহাম্মদ মোল্ল্যার পুত্র প্রভাষক জাকিরুল ইসলাম।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার চাচা অহিদুল ইসলাম মোল্ল্যা গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে অংশ গ্রহণ করেন। নির্বাচনে চাচার প্রতিদ্ব›িদ্ব প্রার্থীর পরাজয় নিশ্চিত জেনে কৌশলে বিজয়ী হওয়ার চক্রান্ত শুরু করেন। একপর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ব্যালট পেপার গননা এবং ফলাফল শীটে কারচুপি করা হয়। ইউনিয়ন ৬টি কেন্দ্রের আনারসের এজেন্টদের আটকিয়ে রেখে প্রিজাইডিং অফিসারগণ আমার চাচার প্রতিদ্ব›িদ্ব প্রার্থী শাহনেওয়াজ ডালিমকে বিজয়ী করার জন্য ফলাফল শীটে ভোটের সংখ্যা পরিবর্তন করেছেন। সে সময় আমাদের এজেন্টরা তাদের কাছে জিম্মি থাকায় বিষয়টি তারা আমাদেরকে জানাতে পারেনি। পরবর্তীতে তারা বিষয়টি আমাদের জানান।

তিনি বলেন, দেখাদৃষ্টিতে ভোটের মাঠে কোন সমস্যা না হলেও প্রিজাইডিং অফিসারগনদের ম্যানেজ করে প্রতিদ্ব›িদ্ব প্রার্থী ডালিম অভিনব কারচুপি করেছেন। সে কারনে ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউনাইনেটড মাধ্যমিক বিদ্যালয় (পশ্চিম খাজরা), ৩নং ওয়ার্ডের রাউতাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (রাউতাড়া), ৪নং ওয়ার্ডের পিএনএফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয় (পারিশামারী),৬নং ওয়ার্ডের চেউটিয়া দাখিল মাদ্রাসা (চেউটিয়া, ৭নং ওয়ার্ডের দক্ষিণ গদাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (দক্ষিণ গদাইপুর), ৯নং ওয়ার্ডের তুয়ারডাঙ্গা এইচ এফ মাধ্যমিক বিদ্যালয় (তুয়ারডাঙ্গা) ভোট কেন্দ্র গুলোর ভোটের চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পুনরায় গননা এবং মুড়ি বই নিরক্ষন পূর্বক সঠিক ফলাফল প্রকাশ করার আমি জোর দাবী জানাচ্ছি।

সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় খাজরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফল শীটে কারচুপির ঘটনায় চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পুনরায় গননার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা নির্বাচন অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ